রাজ্যে বিদায়ের পথে শীত !

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাসঃ এবারে শীতের তেমন আমেজ অনুভব করা গেল না বললেই চলে। কনকনে ঠান্ডা হাওয়া গা কাঁপা শীত তেমন কোনো কিছুরই পূর্বাভাস নেই আবহাওয়া দপ্তরের থেকে। তবে যেটুকু শীত পড়েছে এক ধাক্কায় কমে গিয়ে অনেকটাই বেড়েছে তাপমাত্রা।

আবহাওয়া দেখে অনুমান করা যায়, দক্ষিণবঙ্গ থেকে শীত এবার তাড়াতাড়ি বিদায় নেবে এটাই বোঝা যাচ্ছে। আজ মঙ্গলবার সকালের সর্বনিন্ম তাপমাত্রা ছিল ২২. ৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪. ৮ ডিগ্রি বেশি। গতকাল অর্থাৎ সোমবার তাপমাত্রা ছিল ২৯. ৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি বেশি। আজ শহরের সর্বনিন্ম তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

গত ২৪ ঘন্টায় কোথায় বৃষ্টি হয়নি, আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে আজ মঙ্গলবার আকাশ পরিষ্কার থাকবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *