বাংলার মেয়ে অভায়ার বিচার না পাওয়ার ১৮০ দিন!

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাসঃ  ৯ অগাস্ট কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ বছর বয়সী শিক্ষণবিশ চিকিৎসক ধর্ষন ও হত্যার শিকার হন। প্রয়াত চিকিৎসক অভয়ার জন্মদিনে তার বাবা,মা, পরিবার, ও শুভাকাঙ্খীরা সারাদিন প্রতিবাদ মিছিল ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

শোকাহত বাবা, মা মেয়ের জন্মদিনে ভীষণ ভাবেই ভেঙে পড়েছেন, তবে ন্যায় বিচার পাবার জন্য লড়াই করে যাবেন। মেয়ের স্মৃতি রক্ষার জন্য জন্মদিন উপলক্ষে ৯ই ফেব্রুয়ারি সকালে সোদপুর নাটাগর এলাকায় অভায়া ক্লিনিক নামে একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়, সেখানে দরিদ্র ও আর্থিক ভাবে পিছিয়ে পরা মানুষদের বিনা মূল্যে চিকিৎসা করা হয়। অভায়ার মা জানান মেয়ে বেঁচে থাকলে এখন ও মানুষের সেবা করতো তাই এই সেবার মাধ্যমে মেয়েকে স্মরণ করছি। এছাড়া অভায়া স্মৃতিকে সন্মান করতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে গাছ বিতরণ করা হয়।

অভায়ার বাবা জানান মেয়ে প্রকৃতি ভালোবাসতো তাই এই উদ্যোগ। বিকেলে ‘জন্মদিনের মৃত্যুঋণ’ এই স্লোগান দিয়ে কলেজ স্কোয়ার থেকে আর জি কর মেডিকেল হাসপাতাল পর্যন্ত একটি মৌন মিছিল করে। অভায়ার পরিবার, বন্ধুবান্ধব সহ সহকর্মীরা তারা মুখে কালো কাপড় বেঁধে হাতে মোমবাতি নিয়ে মিছিল করে।

তাদের দাবি দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। অভায়ার মা কান্নায় ভেঙে পরেন, তিনি বলেন মেয়ে গুরের পায়েস খেতে পছন্দ করতো, প্রত্যেক বার জন্মদিনে গুরের পায়েস রান্না করতাম মেয়ের জন্য তবে এবার আর মেয়ে নেই তোবুও পায়েস রান্না করেছি কিন্তু খাওয়ার কেউ নেই। অভয়ার মৃত্যু ছয় মাস পার হয়ে গেলেও এখনো তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তুষ্ট তার বাবা, মা। যতদিন না ন্যায় বিচার পাবে ততদিন এ লড়াই চলবে। অভয়ার স্মৃতিকে মুছে যেতে তারা দেবে না।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment