ফের অগ্নিকাণ্ড মহাকুম্ভ মেলায়

Spread the love

দুবেলা, এ ডিঃ  ২০২৫ সালে উত্তর প্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলায় আবারও অগ্নিকান্ডের দুর্গটনার মধ্যে পড়তে হল একাধিক মানুষকে। মেলার প্রথম দিন থেকে এখন প্রযন্ত প্রায় ৩০ কোটিরো বেশি পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে এসে স্নান করেছেন। এই বিপুল জনসমাগমের কারণে একাধিক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। যা প্রশাসনের নিরাপত্তার ওপর প্রশ্ন তুলেছে। কখনো পদপিষ্টের ঘটনা, কখনো বেলুন বিস্ফোরণ, কখনো অগ্নিকান্ড।

https://www.facebook.com/rajnews.photo

আবারও মহাকুম্ভ এর মেলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলেই খবর। আগুনে কয়েকটি তাঁবু সম্পূর্ণ পুরে গেছে বলে জানা গেছে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে অনুমান করা যাচ্ছে শর্ট সাৰ্কিটের কারণে এমন আগুনের সূত্রপাত। আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের তৎপরতায় তা নিয়ন্ত্রনে আনা হয়।

মেলায় বিশাল জনসমাগমের কথা মাথায় রেখে প্রশাসন বিভিন্ন নিরাপত্তা ব্যাবস্থা নিয়েছিল, তবে সাম্প্রতিক দুর্ঘটনা গুলো দেখিয়ে দিচ্ছে ভিড় নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা এড়াতে, জরুরি পদক্ষেপ সামলাতে প্রস্তুতি যথেষ্ট ছিল না। এই দুর্ঘটনার পর মহাকুম্ভ এeর মেলায় লক্ষ লক্ষ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসন জানিয়েছে ভবিষ্যতে এই ধরণের ঘটনা এড়াতে আরও জোরদার ব্যাবস্থা নিতে হবে। আয়োজকরা ইতিমধ্যে আরও নিরাপত্তা বাহিনী মোতায়ন এবং এমন দুর্ঘটনা আর না ঘটার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment