প্রচারে বেরিয়ে আহত উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী

Spread the love

 দুবেলা, শ্রেয়শ্রী দাস : লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে, এর মধ্যেই বিভিন্ন দলের প্রচার জোড়দার চলছে। সোমবার সকালে নিজের দলের কর্মীদের সাথে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী। শ্যামপুরের বাছরী অঞ্ছলের চন্দনপুর এলাকায় টোটো করে প্রচারে বেরিয়েছিলেন।

আরও পড়ুন: মানিকতলায় আক্রান্ত বিজেপি কর্মীর বোন

সকালে নিজের দলের কর্মীদের সাথে করে প্রচারে বেরিয়েছিলেন উলুবেড়িয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী। সোমবার শ্যামপুরের বাছরী অঞ্চলের চন্দনপুর এলাকায় প্রচার করছিলেন তিনি। সেই সময় টোটো রাস্তার পাশে উল্টে পড়ে যায়। ফলে চোট পান বিজেপি প্রার্থী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন চন্দনপুর এলাকায় প্রচার করতে আসেন তিনি। টোটোতেই প্রচার চালাছিলেন ঠিক সেই সময় প্রচার চলাকালীন দুটি মোটরবাইক এসে তিনি যেই টোটোতে ছিলেন সেটিতে ধাক্কা দেয় এবং টোটোটি উল্টে যায়। আহত হন তিনি। তবে স্থানীয় বিজেপির সমর্থকের অভিযোগ, আচমকা মোটরবাইক দুটি সামনে চলে এলে টোটোচালক নিয়ন্ত্রন হারিয়ে, রাস্তায় উল্টে পরে যায়। প্রার্থীকে ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর চোট পেয়েছেন তিনি। তাঁর কলার বোনে চোট এসেছে এবং পাঁজরের হার ভেঙ্গে গেছে বলে তথ্য সূত্রে জানা গেছে। তাঁর সাথে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানও আহত হয়েছে বলে জানা গিয়েছে।বিজেপি কর্মীরা দাবী করছে যে এটা পরিকল্পনা করে ঘটানো হয়েছে। তারা তৃণমূলের দিকে আঙ্গুল তুলেছে, তবে শাসকদল এই অভিযোগ অস্বীকার করেছে।

আরও পড়ুন: চাতকের অপেক্ষার অবসান, স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে

এই নিয়ে হাওড়া গ্রামীণের বিজেপি যুব মোর্চা সভাপতি শুভ্র মাঝি বলেছেন,”এটা পরিকল্পিত চক্রান্ত।” শাসকদলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন,”বিজেপির প্রচার আটকাতে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে।” অন্যদিকে, সেই অঞ্চলের গ্রামীণ শাসকদলের সহ-সভাপতি অভয় দাস তাদের বিরুদ্ধে হওয়া সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন যে,”অসত্য অভিযোগ করছে বিজেপি। এ দুর্ঘটনার সাথে তাদের কোনো যোগ নেই।”

আরও পড়ুন: ঝাড়খণ্ডের মন্ত্রীর সচিবের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *