ঝাড়খণ্ডের মন্ত্রীর সচিবের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার

Spread the love

দুবেলা, শ্রেয়শ্রী দাস : লোকসভা নির্বাচন শুরু থেকে শেষ অবধি কিছু না কিছু ঘটনা ঘটতে দেখা যায়। এরই মাঝে ঝাড়খণ্ডের নির্বাচনের আগেই ভিডিও ফুটেজের মাধ্যমে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য, ওই রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লাল-এর বাড়িতে ২৫ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা গেছে। সচিবের বাড়ির সহকারীর কথায় একটি ঘরের মধ্যে নগদ টাকাপয়সা এলোমেলো অবস্থায় দেখা গিয়েছে।

আরও পড়ুন: আমেরিকায় কোভিডের নতুন ভ্যারিয়েন্ট

তল্লাশির ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা গেছে, ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লাল-এর বাড়ির সহকারীর কথায় তার বাড়ির একটি ঘরের মধ্যে পাহাড়ের স্তূপের মতো নগদ টাকা উদ্ধার হয়। ৭০ বছরের আলমগীর আলম একজন কংগ্রেস নেতা এবং ঝাড়খণ্ড বিধানসভায় পাকুর আসনের বিধায়ক। সোমবার এনফোর্সমেণ্ট ডিরেক্টরেট (ইডি) ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি-র একাধিক স্থানে তল্লাশি শুরু করে, যার ফলে বেহিসাবি নগদ ২৫ কোটি পাওয়া যায়। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এ পরিচালিত বর্তমান অভিযানগুলি ঝাড়খণ্ডের গ্রামীন উন্নয়ন বিভাগের প্রাক্তন প্রধান ইঞ্জিনিয়ার বীরেন্দ্র রাম এবং তার অভ্যন্তরীণ চক্রের সাথে যুক্ত প্রায় ৬টি স্থান কে লক্ষ্য করা হয়েছে। এর আগেও ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে টাকা পাচারের মামলায় ইডির দ্বারা তাকে গ্রেফতার করা হয়েছিল।
বিজেপির মুখপাত্র প্রতুল শাহদেব বলেছেন ”ঝাড়খণ্ডে দুর্নীতির শেষ হচ্ছে না। নির্বাচনের সময় এই অর্থ ইঙ্গিত দেয় যে নির্বাচনে এই অর্থ ব্যয় করার পরিকল্পনা রয়েছে। নির্বাচন কমিশনের উচিত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া”।

আরও পড়ুন: চাতকের অপেক্ষার অবসান, স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *