সিঙ্গাপুরে ৫জন নারীর উপর শ্লীলতাহানির অভিযোগ উঠল ভারতীয় যুবকের বিরুদ্ধে

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ : আজ নারী দিবস। আর এই নারী দিবসের দিনই পাঁচ জন নারীর উপর শ্লীলতাহানির অভিযোগ উঠল সিঙ্গাপুরের এক যোগ প্রশিক্ষকের উপর।জানা যাচ্ছে, সেই প্রশিক্ষক ভারতীয় বংশদ্ভুত এক ব্যক্তি। ঘটনা জন্য রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সিঙ্গাপুরের নারী নিরাপত্তা। তেত্রিশ বছর বয়সী ওই যুবকের নাম রাজপাল সিং।অভিযোগ দায়ের হওয়ার পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুনঃ তিন দিনের ইডি হেফাজতে অনুব্রত

পুলিশ সূত্রে খবর,সিঙ্গাপুরের সেন্ট্রা বিজনেস জেলার তিলকায়ার স্ট্রিটে একটি যোগ প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। গত এক বছর আগে সেখানেই প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করেন রাজপাল সিং।২০১৯ এর পয়লা এপ্রিল এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর ২০২০ সালে জুলাই মাসে প্রথম শ্লীলতাহানির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।একজন ২৪ বছর এর তরুণীকে শ্লীলতাহানি করেন রাজপাল, এমনই দাবি ওঠে।

আরও পড়ুনঃ দোলপূর্ণিমার দিনেই কলকাতা ছাড়তে হচ্ছে অনুব্রতকে।

এরপর সেই তরুণী তার বিরুদ্ধে সেই প্রশিক্ষণ কেন্দ্রের সেলস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অরবিন্দ গণরাজকে জানান।কিন্তু নির্যাতিতা দাবি করেন তাকে জানিও কোন সুফল পাননি তিনি।এরপর সেই নির্যাতিতা এই ঘটনাটি তার এক বান্ধবীকে জানায়। এরপর বান্ধবীর পরামর্শে ২০২০ সালের ৩১ শে জুলাই তিনি সম্পূর্ণ ঘটনাটির বিবরণ দিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। এরপর তার সাথে যুক্ত হয় আরও দুজন তরুণী।

আরও পড়ুনঃ ডি এ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে যে, ২৪ থেকে ৩৫ বছরের মহিলাদেরই মূলত টার্গেট করতেন রাজপাল সিং। ওই নির্যাতিতার পাশাপাশি তার বিরুদ্ধে আরো চারজন সোশ্যাল মিডিয়াতে তাদের ওপর শারীরিক নির্যাতনের ক্ষোভ উগরে দেয়। ২০২০ সালের জুলাই থেকে অগাস্ট মাসের মধ্যে মোট চার জন নারীর উপর শ্লীলতাহানির অভিযোগ ওঠে রাজপাল এর বিরুদ্ধে। প্রথমে নির্যাতিতা তার সঙ্গে হওয়া ঘটনার বিবরণ টুইটারে দিলেও পরবর্তীতে আরো চারজন নারী ফেসবুকে তাদের নিজেদের সাথে হওয়ার সমস্ত ঘটনার বিবরণ দেয়।

আরও পড়ুনঃ জাপানে জন্মহার এর চেয়ে অধিক মৃত্যুহার!

রাজপাল এর বিরুদ্ধে পরপর অভিযোগ আসার ফলে সিঙ্গাপুর পুলিশ তাকে গ্রেফতার করে।তদন্তে নেমে পাঁচজন এই নারীর হদিশ মিলেছে বলে সূত্রে খবর।রাজপাল এর বিরুদ্ধেসাক্ষী দিতেও রাজি হয়েছে বেশ কিছু নারী। এর থেকে বোঝা যায় যে বেশ কঠিন সাজা হতে চলেছে রাজ পালের। বর্তমানে তার বিরুদ্ধে মামলা চলছে।এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল ও সৃষ্টি হয়েছে সিঙ্গাপুরে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment