জাপানে জন্মহার এর চেয়ে অধিক মৃত্যুহার!

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ : জাপানে জন্ম হারের তুলনায় বেড়েছে মৃত্যুহার। আর সেটি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদার।এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জাপানের প্রধানমন্ত্রী বলেছেন যে জাপানে যদি জন্মহার হ্রাসের গতি কমানো না হয় তাহলে একদিন পৃথিবী থেকে জাপানের অস্তিত্ব মুছে যাবে।এমনই আশঙ্কায় চিন্তিত জাপান সরকার।

আরও পড়ুনঃ 3D অ্যাকশন নিয়ে আসছে ‘ভোলা’

পৃথিবী জুড়ে যখন অতিমারি ছড়িয়ে পড়েছিল তখন তখন থেকেই দেখা যাচ্ছিল জন্মহার হ্রাসের গতি। কারণ অতিমারি সময় অর্থনৈতিক অবস্থার অবনতির জন্য মানুষের পরিবার ছোট রাখার প্রবণতা বৃদ্ধি পাচ্ছিল।২০২২ সালে সব থেকে কম শিশু জন্মানো সর্বকালীন রেকর্ডে জাপান শীর্ষস্থানে রয়েছে। এমনকি এক সংখ্যক পুরুষ এবং মহিলা দল বিয়ে করতেই রাজি নন। ফলে এইসব কারণের জন্যই জাপানে কমে আসছে জন্মহার।

আরও পড়ুনঃ গুজরাট কে উড়িয়ে WPL যাত্রা শুরু করলো মুম্বই

এদিকে অতিমারির সময় থেকেই মৃত্যুহার বেড়েছে। ২০২২ সালে জাপানে মৃত্যু হয়েছে ১৫ লক্ষ ৮০ হাজার মানুষের। পাশাপাশি ২০২২ এ জাপানের জন্মহার ৮ লক্ষ থেকেও কম। আর এই অত্যাধিক কম জন্ম হারই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে জাপান সরকারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *