ভূমিকম্পের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি আফগানিস্তানে

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ : গত মঙ্গলবার রাতে ভয়াবহ ভূমিকম্প হয় আফগানিস্তান, পাকিস্তান, তাজিকিস্তান এবং ভারতের উত্তরের বেশ কিছু অংশে।ভূমিকম্পের উৎস স্থল হিন্দুকুশ পর্বতমালার ১৮০ কিলোমিটার গভীরে। যেহেতু আফগানিস্তানেই এই ভূমিকম্পের উৎস তাই এই ভূমিকম্পে আফগানিস্থানের ক্ষয়ক্ষতি হতে পারে সর্বোচ্চ, এমনই আশঙ্কা প্রকাশ করছে পাক ভু পর্যবেক্ষণ সংস্থা। আফগানিস্তান সরকারের তরফ থেকে ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।

আরও পড়ুনঃ ভূমিকম্প উত্তর ভারতে, উৎসস্থল আফগানিস্তান

কোয়েটা পেশোয়ার লাহোর ওর রাজধানী ইসলামাবাদ পাকিস্তানের এই শহরগুলিতে বুধবার রাতে ভূমিকম্প হয়। এই একই সময়ে দিল্লি সহ উত্তর ভারতের বেশকিছু অঞ্চল ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭.৭। এমন অবস্থায় রীতিমতো আতঙ্কিত শহরের বাসিন্দারা।তবে তথ্য থেকে জানা যাচ্ছে সেই ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুনঃ প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *