‘বসন্ত বন্দনা’, নিয়ে বির্তক বিশ্বভারতীতে!

Spread the love

দুবেলা, মৈনাক মিশ্রঃ প্রথা ভেঙেই হচ্ছে বসন্ত বন্দনা শান্তিনিকেতনের বিশ্বভারতীতে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত সোমবার অর্থাৎ ২৭এ ফেব্রুয়ারি অনুষ্ঠানের সূচি প্রকাশ করেন। উপস্থিত থাকবেন বসন্ত বন্দনায় বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা, অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষাকর্মীরাও। কিন্তু এইবারও হচ্ছেনা চিরাচরিত প্রথা মেনে বসন্ত উৎসব। এই কারণেই অখুশি হয়ছে আশ্রমিক, অধ্যাপক অধ্যাপিকা এবং পড়ুয়াদের একাংশ।

বিশ্বভারতীর প্রকাশিত অনুষ্ঠানের সূচি অনুযায়ী আগামী ২রা মার্চ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বসন্ত বন্দনা। ওইদিন সন্ধ্যে সাড়ে ৬টায় লোক সংস্কৃতি দিয়ে শুরু হবে বসন্ত বন্দনা। রাত ৯টায় হবে বৈতালিক। ঠিক তার পরেরদিন সকাল ৫টায় হবে গৌরপ্রাঙ্গণে বৈতালিক।

তারপর সকাল ৭টায় হবে শোভাযাত্রা ও অনুষ্ঠান। এবং ৭মার্চ অর্থাৎ দোলযাত্রার দিন গৌরপ্রাঙ্গণে পূর্ণদাস বাউলের গান দিয়ে শেষ হবে এই অনুষ্ঠান। ২০১৯ সালে অর্থাৎ করোনা ভাইরাসের সংক্রমণ হওয়ার আগে হয়েছিল বসন্ত উৎসব। তাতে অংশ নিয়েছিল অসংখ্য পড়ুয়া, অশ্রমিক এবং বহু পর্যটকেরা। ২০২০ সালের পর আর পালন করা হয়নি করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আতঙ্কে। কিন্তু এইবারও কেনো পালন করা হলোনা বসন্ত উৎসব তা নিয়ে প্রশ্ন তুলছে পড়ুয়ারা। তবে কেনো প্রথা ভেঙে বসন্ত বন্দনা করা হচ্ছে? তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। কিন্তু তার পরেও কোনো মতের বদল ঘটালোনা বিশ্বভারতীর কর্তৃপক্ষদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *