অসুস্থ “কারাগার” খ্যাত অভিনেত্রী তাসনিয়া!

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ : ফের অসুস্থ হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এপার বাংলা ও ওপার বাংলার বর্তমানে বেশ পরিচিত মুখ তিনি। “কারাগার” ওয়েব সিরিজ এবং “আরো এক পৃথিবী” ছবির দৌলতে তিনি বেশ খ্যাতি লাভ করেছেন। মঙ্গলবার তার অস্ত্রপচার হয়েছে। তবে তা বাংলাদেশে নয়। ব্যাংককের একটি হাসপাতালে তার অস্ত্রপচার সম্পন্ন হয়েছে। মঙ্গলবার নিজের ইন্সট্রাগ্রামে নিজের শারীরিক পরিস্থিতি অনুরাগীদের সাথে ভাগ করে নেন তিনি।

আরও পড়ুনঃ পুলিশের তৎপরতায় সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে ছাত্র

সমাজমাধ্যমে নিজের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন যে, “আমার জীবনের প্রথম অপারেশন এটি। তাও আবার সম্পূর্ণ অজানা একটি দেশে। আমার সাথে আমার অভিভাবকরা নেই। তবে ভগবানকে ধন্যবাদ জানাই, কারন সঙ্গে আমি আমার ভাইকে পেয়েছি।” এমনই লিখে নিজের একটি ছবি পোষ্ট করেন তিনি। ছবিটিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর মুখে মাস্ক পড়া ও তার নাকের ওপরে ব্যান্ডেজ। তার এমন পোষ্টে রীতিমত উদ্বেগ প্রকাশ করেছেন তার অনুরাগীরা।

আরও পড়ুনঃ রাহুলের ইচ্ছাতেই প্রমোশন কানহাইয়ার

এবিষয়ে অভিনেত্রীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যে ,তার নাকের ওপরে একটি ছোটো সিস্ট হয়েছিল। অপারেশনের মাধ্যমে সেটি বাদ দেওয়া হয়েছে । বর্তমানে তিনি অনেকটাই ভালো আছেন। অনুরাগীদের অনেকে শুভেচ্ছা বার্তা পাঠানোর সাথে সাথে এও জিজ্ঞাসা করেছেন যে তিনি কবে দেশে ফিরছেন। এবিষয়ে তাসনিয়া জানান যে, আগামী ১৮ ই মার্চ তার সেলাই কাটা হবে। তারপরেই তিনি ঢাকায় ফিরবেন। তার সকল অনুরাগীরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

আরও পড়ুনঃ ডিএ আন্দোলনকারীদের শোকজ নবান্নের!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *