জম্মু-কাশ্মীর বিবাদে আবারো রাষ্ট্রসঙ্ঘে কোনঠাসা পাকিস্তান

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ : এবার আবারো সর্বসমক্ষে পাকিস্তানের সমালোচনা করলো ভারত।এদিন রাষ্ট্রসঙ্ঘে মানবাধিকার কাউন্সিলে ভারতের প্রতিনিধি পাকিস্তান সম্পর্কে বলেন যে,” পাকিস্তানের কোন সংখ্যালঘু সম্প্রদায় বা কোন নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারেনা।” এদিন জনসমক্ষে এমনটাই দাবি করে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলে ভারতের প্রতিনিধি সীমা পূজানী।এছাড়াও তিনি বলেন, ” যে দেশে মানুষ শুধুমাত্র বেঁচে থাকার জন্য লড়াই করছে, সেখানে পাকিস্তান ভারতকে নিয়েই পড়ে আছে”।

আরও পড়ুনঃ বাড়িছাড়া হলেন নওয়াজের স্ত্রী ও সন্তান!

বেশ কিছুদিন আগে রাষ্ট্রসঙ্ঘে ভারত সম্পর্কে পাকিস্তানের প্রতিনিধি হিনা রব্বানী খর বেশ কিছু নেতিবাচক কথা বলেন। তিনি এক ভিডিও বার্তায় বলেছিলেন, ” ভারতে প্রচুর পরিমাণে অস্ত্র সরবরাহ করা হচ্ছে।এতে তাদের দেশের নিরাপত্তার ওপর প্রশ্ন উঠছে। ” এই প্রসঙ্গের ভিত্তিতে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলে পাকিস্তানকে রীতিমত করা প্রতিক্রিয়া জবাব দেন ভারতের প্রতিনিধি সীমা পূজানি। তিনি আরো বলেন যে,”যেখানেনিজের দেশের মানুষেরা আর্থিক সংকটে ভুগছেন,তখন সেই সব বিষয় নিয়ে চিন্তাভাবনা না করে ওরা ভারতকে নিয়েই ভেবে চলেছে। এর থেকেই বোঝা যায় ওরা নিজেদের দেশ সম্পর্কে কতটা উদাসীন। আমাদের দেশ নিয়ে না ভেবে নিজেদের দেশের মানুষের জীবিকা ও জীবন যাতে ভালোভাবে চলে তার সুরাহা করুন।”

আরও পড়ুনঃ ফিশচুলার সমস্যা নাকি দিল্লি না যাওয়ার বাহানা?

জম্মু-কাশ্মীর প্রসঙ্গে সীমা পূজনী বলেন,”জম্মু-কাশ্মীর নিয়ে বলা তাদের সমস্ত কথাগুলি আমরা অগ্রাহ্য করলাম।জম্মু-কাশ্মীর এবং লাদাখ চিরকাল ভারতেরই ছিল ভারতেরই আছে এবং ভারতেরই থাকবে।” তার এমন মন্তব্যে রীতিমতো থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছিল গোটা রাষ্ট্রসঙ্ঘে। এর থেকেই বোঝা যায় যে পাকিস্তান পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ জামিনে মুক্ত কৌস্তভ বাগচী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *