গরমে শরীর ঠান্ডা রাখতে চান, তাহলে ক্লিক করুন!

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ : সামনেই আসছে গ্রীষ্মকাল। টাকফাটা রোদ এবং মরুভূমির ওপর দিয়ে বয়ে চলা লু এর মতন হাওয়া একেবারে তাঁতিয়ে তুলবে মানুষের মন, মাথা, আর শরীর। কিন্তু মন আর মাথা তো ঠান্ডা হয়ে যাবে কিচ্ছুক্ষন পরেই, কিন্তু শরীর ঠান্ডা করবেন কিভাবে? আসুন জেনেনি এই গরমে শরীর ঠান্ডা রাখার কিছু উপায়।

আরও পড়ুনঃ ফিশচুলার সমস্যা নাকি দিল্লি না যাওয়ার বাহানা?

গ্রীষ্মকালে সব থেকে ভয়ের বিষয় হল সানস্ট্রোক এবং হার্ট অ্যাটাক। যার জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে।স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরম পড়লে হৃদযন্ত্রের যত্ন নেওয়া ভীষণ প্রয়োজন। তাই গরমকালে কম নুন, উচ্চ এন্টি অক্সিডেন্ট পটাশিয়াম,ম্যাগনেসিয়াম এবং ফাইবার রাখা দরকার।এর সাথে প্রচুর পরিমাণে ফল এবং শাকসবজি খাওয়া উচিত।

আরও পড়ুনঃ বাড়িছাড়া হলেন নওয়াজের স্ত্রী ও সন্তান!

তবে সমস্ত ফল কিন্তু গ্রীষ্মকালের খাওয়ার জন্য নয়। গ্রীষ্মকালে খাওয়া উচিত বিশেষত তরমুজ বেরিস পেপে আখ ইত্যাদি। কারন তরমুজে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণে জল যার শরীরকে হাইড্রেট রাখে এবং ব্লাড প্রেসার কন্ট্রোল করে।ফলে আমাদের হৃদ যন্ত্রের ওপর কম চাপ পরে। এছাড়া বেরিস জাতীয় ফলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য জরুরি উপাদান যা আমাদের হৃৎযন্ত্রের জন্য খুবই ভালো।তাছাড়া পেপে তে আছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং পাপাইন যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং হৃৎযন্ত্রকে সঠিকভাবে সচল রাখতে সাহায্য করে।এছাড়াও আঁখ আমাদের শরীরকে ঠান্ডা রাখতে বিশেষভাবে সাহায্য করে।

আরও পড়ুনঃ গ্রেফতার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী

এছাড়াও গ্রীষ্মে আমাদের নিজেদের শরীরকে সুস্থ রাখতে গেলে খেতে হবে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজির, শসা, হার্বস এবং রসুন ইত্যাদি।সবুজ শাক সবজির মধ্যে থাকে ফাইবার এবং ভিটামিন সি। শসাতে থাকে ফ্ল্যাক্স সিডএবং অ্যান্টিঅক্সিডেন্ট। হার্বসে থাকে ভিটামিন এ,ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যা আমাদের রক্তচাপ কমাতে সাহায্য করে।রসুনে থাকে এমন একটি যৌগ যা আমাদের রক্ত পাতলা করতে এবং খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

আরও পড়ুনঃ OTT শেষ ভরসা বলিউডে?

এছাড়াও গ্রীষ্মে সবথেকে বেশি প্রয়োজন অধিক পরিমাণে জল পান করা। পাশাপাশি রোদে বেরোলে সর্বদা জল সাথে রাখা। আর এর সাথে যদি মেনে চলতে পারেন এই কয়েকটি বিষয় তাহলে আপনার মন এবং মাথার পাশাপাশি শরীর ও ঠান্ডা থাকবে।

আরও পড়ুনঃ প্রয়াত পাণ্ডব গোয়েন্দা স্রষ্ঠা

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *