ফাইনালে এটিকে মোহনবাগান, প্রতিপক্ষ ব্যাঙ্গালুরু

Spread the love

দুবেলা, সায়ন দাস : রবিবার লীগ শিল্ড জয়ী মুম্বাই সিটি এফ সি কে পেনাল্টিতে হারিয়ে আগেই ফাইনালে জায়গা করে নিয়েছিল সুনীল ছেত্রীর ব্যাঙ্গালুরু এফ সি এবার ফাইনালে তাঁদের প্রতিপক্ষ হিসাবে জায়গা করে নিলো এটিকে মোহনবাগান। আগামী ১৮ ই মার্চ গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

আরও পড়ুনঃ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা সতীশ কৌশিক

এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দ্রাবাদ এফ সির বিরুদ্ধে সেমি ফাইনালের দ্বিতীয় লেগ খেলতে নামে এটিকে। ঘরের মাঠে নিজের পছন্দের দলের খেলা দেখতে পৌঁছান বহু দর্শক। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়াও। প্রথমার্ধে এবং দ্বিতীয়র্ধে অনেক গুলো সুযোগ তৈরী করে এটিকে। মাঝে মধ্যে দূরপাল্লার শটও নেয় তারা। কিন্তু কোনো সুযোগই গোল এনে দিতে পারেনি। সুযোগগুলি কাজে লাগলে খেলা অনেক আগেই শেষ হয়ে যেত, পেনাল্টি পর্যন্ত যেত না। কিছু না হলেও ২ থেকে ৩ টি গোল হতে পারতো।

আরও পড়ুনঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলে ডুবে মৃত্যু প্রাক্তন ছাত্রের

অপরদিকে হায়দ্রাবাদ সেভাবে খেলায় কখনোই দাপট দেখাতে পারে নি। গোটা ম্যাচে ৬ টা গোলমুখী শট তারা মারেন তার মধ্যে মাত্র ১ টি লক্ষে থাকে। ওগবেচে কেও ফিকে লাগে অনেকটা। এটিকের ডিফেন্ডারদের কাছে বারংবার আটকে পড়ে তারা। তাই বাধ্য হয়ে হায়দ্রাবাদ কে খেলার গতি কমাতে হচ্ছিলো বার বার। ৯০ মিনিটেও খেলার ফলাফল না বেরোনোয় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল না বেরোনোয় খেলা যায় পেনাল্টিতে।

আরও পড়ুনঃ “নাটু নাটু” রঐতিহাসিক জয় অস্কারের মঞ্চে

পেনাল্টি তে এটিকের হয়ে গোল করেন যথাক্রমে পেট্রটোস, গায়েগো, মানবির এবং প্রীতম কোটাল। হামিল তার পেনাল্টি বাইরে মারেন। অন্যদিকে হায়দ্রাবাদের ষ্টার প্লেয়ার ওগবেচে পেনাল্টি মিস করেন এবং সিভিয়রোর পেনাল্টি অনবদ্য সেভ করে রুখে দেন গোল্ডেন গ্লাভস উইনার বিশাল কাইথ। সর্বশেষ ফলাফল হয় এটিকে মোহনবাগান ৪-৩ হায়দ্রাবাদ।

এই জয়ের সুবাদে আরও একবার ফাইনালে জায়গা করে নিলো জুয়ান ফেরন্দর দল। কলকাতায় ফের একবার আই এস এল ট্রফি আসে কিনা সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুনঃ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৮০, কিছুটা চাপে ভারত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *