পিছিয়ে পড়েও সহজ জয় ফ্রান্সের

Spread the love

দুবেলা, সায়ন দাসঃ বুধবার আল জানোব স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্রান্স তাঁদের এবারের যাত্রা শুরু করলো। চোটের জন্য বেঞ্জিমা আগেই বাদ পড়েছেন, তার জায়গায় প্রথম একাদশে ছিলেন অলিভিয়ার জিরু। ম্যাচের ১০ মিনিটের মাথায় অস্ট্রেলিয়া প্রথম গোল করে। ডান দিকের উইং থেকে আসা বলকে নিখুঁত ভাবে বলে জড়ান ২৩ নম্বর জার্সিধারী গডউইন। গোল খাওয়ার পর কিছুটা ব্যাকফুটে চলে যায় ফ্রান্স। সুযোগ পেয়ে আরও কয়েকটা আক্রমণ করে অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়া বেশিক্ষন তাঁদের লিড ধরে রাখতে পারেনি। ২৭ মিনিটে হেডে গোল করে সমতা ফেরান রাবিওট। গোল হজম করার পরেই ডিফেন্সিভ ফুটবল খেলতে শুরু করে অস্ট্রেলিয়া। ফ্রান্স শুরু করে হাই প্রেসিং। ৩২ মিনিটে রাবিওট এর পাস থেকে গোল করেন অলিভিয়ার জিরু। ২-১ এ এগিয়ে যায় ফ্রান্স।

আরও পড়ুনঃ এগিয়ে গিয়েও হার আর্জেন্টিনার

প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে শুরু থেকেই ফ্রান্স পুরোপুরি বলের দখল নিয়ে নেয়। অস্ট্রেলিয়া কার্যত খেলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ৬৮ মিনিটে উসমান দেম্বেলের ভাসানো বল থেকে হেডে গোল করেন কিলিয়ান এমবাপে। ৭১ মিনিটে বাঁদিক থেকে এমবাপের ভাসানো বল জালে জড়িয়ে দিলেন সেই অলিভিয়ার জিরু। অবশেষে ফলাফল হয় ৪-১। তার পাশাপাশি জিরু ফ্রান্সের যুগ্ম সর্বাধিক গোলদাতা হলেন, আর একটি গোল করলেই তিনি রেকর্ড করবেন। ফ্রান্স তাঁদের জাত চেনালো এবং দেখিয়ে দিলো কেন তারা ফেভারিট। অপরদিকে টিউনেসিয়া বনাম ডেনমার্ক এবং পোল্যান্ড বনাম মেক্সিকোর ম্যাচ দুটি গোল শুন্য অবস্থায় শেষ হয়। পোল্যান্ডের হয়ে পেনাল্টি মিস করেন তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি।

আরও পড়ুনঃ সাঁতরাগাছি ব্রিজের যানজট সামলাতে ড্রোনে নজরদারি পুলিশের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *