বুধবার বিধায়ক হিসাবে শপথ নেবেন বাইরন বিশ্বাস

Spread the love

দুবেলা, সায়ন দাস : ২ রা মার্চ সাগরদীঘি বিধানসভার ফল ঘোষণা হয়েছিল। যেখানে তৃণমূলকে প্রায় ২৩ হাজার ভোটে হারিয়ে জয়লাভ করেছিলো কংগ্রেস। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক সুব্রত সাহার জিতে আসা আসন ছিনিয়ে নিয়েছিল কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস। সেই বাইরন বিশ্বাসের শপথ গ্রহণ ঘিরেই তৈরী হয়েছিল জল্পনা। শপথ গ্রহণে দেরি হওয়ায় কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী অভিযোগের তির ছুঁড়েছিলেন শাসক দলের দিকে। অন্যদিকে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই প্রক্রিয়ার বিষয়টি রাজ্যপাল দেখেন, তিনি অনুমতি দিলেই শপথ গ্রহণ হবে।

আরও পড়ুনঃ আধারের সঙ্গে প্যানের সংযুক্তি সময় বাড়ানো হোক, প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের

কংগ্রেস নেতা ও সাংসদ অধীর চৌধুরী এবং বাইরন বিশ্বাস রাজভবনে রাজ্যপালের সাথে ই বিষয়ে সাক্ষাতও করেন। অবশেষে জেতার ২০ দিন পর তার শপথ গ্রহণ হবে। কিন্তু শপথ গ্রহণের আগে চিন্তার ভাঁজ বাইরণের কপালে। কারণ তৃণমূলর কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগে সামশেরগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই বিষয়ে তৃণমূল থানার সামনে ধর্ণা কর্মসূচিও পালন করে। পুলিশ এফ আই আরের ভিক্তিতে তৎপরতার সাথে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুনঃ ভূমিকম্প উত্তর ভারতে, উৎসস্থল আফগানিস্তান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *