সিপিআইএম কর্মীকে হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে

Spread the love

দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : গত ৩ মে সন্ধ্যাবেলায় বালির দুর্গাপুর অভয়নগর গ্রামে, পঞ্চায়েত অফিসের উল্টোদিকে একটি জনসভা ছিল। সেখানে প্রধান বক্তা ছিলেন সেখানকার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সভায় বক্তব্য চলাকালীন ওই লোকসভার সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরকে কটাক্ষ করে বেশ কিছু কথা বলেন কল্যাণ।

আরও পড়ুন : বিপর্যস্ত হচ্ছে কলকাতার ফুসফুস, প্রতিবাদ বিশেষজ্ঞদের

কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের প্রতি আক্রমণাত্মক হওয়ায় প্রতিবাদ জানান এক স্থানীয় সিপিএম সমর্থক কৌশিক দত্ত। সভা শেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরেই তৃণমূলের কিছু সমর্থক কৌশিক দত্তের বাড়িতে গিয়ে হামলা করে এবং তাকে মারধর শুরু করে। ওনার স্ত্রী থামাতে যাওয়ায় উনিও আহত হন। শুধু বাড়িতেই নয়, কৌশিক দত্তের বাড়ি সংলগ্ন দোকানেও ভাঙচুর চালায় তৃণমূল সমর্থকরা, দাবী স্থানীয় মানুষদের। কৌশিক দত্তকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পুলিশে কোনরকম লিখিত অভিযোগ করেননি তারা। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে পৌছান স্থানীয় পঞ্চায়েত প্রধান সোনালী চক্রবর্তী। কিন্তু তিনি হামলার কথা সম্পুর্ন অস্বীকার করেন। ওনার মতে কৌশিক দত্ত মদ্যপ অবস্থায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

আরও পড়ুন : রাহুল গান্ধীর বক্তব্যে সমর্থন প্রাক্তন পাক মন্ত্রীর, কটাক্ষ বিজেপির

শ্রীরামপুর কেন্দ্রে লোকসভা নির্বাচনের মাত্র তিন সপ্তাহ বাকি। তাই রাজ্যের শাসক দল মানুষের মনে ভয় সৃষ্টি করার চেষ্টা করছে অভিযোগ সিপিএম-এর। পুলিশ যদি সহযোগিতা না করে তাহলে তারাই যা করার করবে, কড়া ভাবে জানান দীপ্সিতা। কৌশিক দত্ত হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দীপ্সিতা দেখা করতে জান ওনার সঙ্গে। যদিও ওনারা সকলেই অত্যন্ত ভীত। কৌশিক দত্ত বা তার পরিবার কেউই সাংবাদিকদের সঙ্গে সহযোগিতা করেননি এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোন মন্তব্য করেননি।

আরও পড়ুন : ত্রিমুকুটের স্বপ্ন অধরা, ফাইনালে লজ্জার হার মোহনবাগানের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *