বর্ষবরণের রাতে বেপরোয়া গাড়ি! মৃত্যু আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রের

Spread the love

 দুবেলা, অরিজিৎ মন্ডলঃ বর্ষবরণের রাতে নিউটনের রাস্তায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু আলিয়া বিশ্ববিদ্যালয় এক ছাত্রের। মৃত ছাত্রের নাম শাকিল আহমেদ। এলাকার সূত্রে খবর, আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটন ক্যাম্পাস থেকে বেরোনোর সময় তাকে গাড়িটি ধাক্কা মারে, ছিটকিয়ে রাস্তার পাশে পড়ে যান ওই ছাত্র। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ ফেব্রুয়ারী তে হচ্ছে না অরিজিতের কনসার্ট

স্থানীয়দের বক্তব্য, বেপরোয়া গাড়ির গতির জন্যই মৃত্যু ওই যুবকের। মৃত যুবকের বাড়ি মুর্শিদাবাদ জেলা তিনি আলিয়া বিশ্ববিদ্যালয় ভূগোল নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করেছিলেন পুলিশ ইতিমধ্যেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। ঘাতক ঐ গাড়ির সন্ধান শুরু করেছে টেকনোসিটি থানার পুলিশ। এই ঘটনার পর নিউটাউনে সার্ভিস রোডের উপর আলিয়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র ছাত্রীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই গাড়িটির সন্ধান শুরু করা হয়েছে খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজও। কিন্তু বারবার বিভিন্ন সচেতনতামূলক প্রচার করা সত্ত্বেও এইরকম অপ্রীতিকর ঘটনা কেন ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ  যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ এসএফআইয়ের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *