অনায়াসেই পরের রাউন্ডে আর্জেন্টিনা

Spread the love

দুবেলা, সায়ন দাসঃ নির্দ্বিধায় পরের রাউন্ডে যাওয়ার জন্য দরকার ছিল ৩ পয়েন্টের, ড্র করলে পড়তে হতো জটিল অংকের মুখে। কিন্তু মেসিরা অতি সহজেই গ্রুপ স্টেজের গন্ডি পার করলেন। প্রথম থেকেই খেলার চালকের আসনে বসে পরে আর্জেন্টিনা। আক্রমণের পর আক্রমণ চলতে থাকে। ডানদিক থেকে দি মারিয়া এবং বাঁদিক থেকে মার্কোস একুনিয়া বিপদজনক বল বাড়াতে থাকেন। তার পাশাপাশি চলতে থাকে গোলমুখী শট। তবুও গোলে বল পাঠাতে ব্যার্থ হন তারা। ৩৮ মিনিটের মাথায় মেসি কে পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করে বসেন পোল্যান্ডের গোলকিপার চ্যাসনি। পেনাল্টি পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে দল কে এগিয়ে দিতে ব্যার্থ হন মেসি। অসাধারণ সেভ করেন চ্যাসনি। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশুন্য অবস্থায়।

আরও পড়ুনঃ প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়

দ্বিতীয়ার্ধের একদম শুরুতেই আসে আর্জেন্টিনার প্রথম গোল। ৪৬ মিনিটে মলিনার পাস থেকে গোল করেন মিডফিল্ডার ম্যাক আলেস্টার। গোল পাওয়ার পরেও আর্জেন্টিনার আক্রমণাত্মক ফুলবল চলতে থাকে। তার পাশাপাশি চমৎকার পাসিং ফুটবল। এই ম্যাচে আর্জেন্টিনা ৭৪ শতাংশ বল পজিশন তাঁদের দখলে রাখে। খেলার বয়েস যখন ৬৭ মিনিট তখন এনজো ফারনান্ডেজের বাড়ানো বল থেকে সুন্দর একটি গোল করেন আলভারেজ। খেলার ফলাফল হয় ২-০।

আরও পড়ুনঃ নক আউটে ব্রাজিল ও পর্তুগাল

অপরদিকে জয়লাভ করেও মেক্সিকোকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো। হেরে গিয়েও গোল পার্থক্যের নিরিখে শেষ ষোলোয় চলে গেল পোল্যান্ড। শেষ ষোলোয় আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। পোল্যান্ডের সামনে থাকবে শক্তিশালী ফ্রান্স।

আরও পড়ুনঃ আবারও মেসি ম্যাজিক

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment