নদীয়ায় মুখমন্ত্রী, বুধবার জনসভা

Spread the love

দুবেলা, সায়ন দাসঃ মঙ্গলবার নদীয়া সফরে যাচ্ছেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার গভর্নমেন্ট কলেজের মাঠে জনসভায় বক্তব্য রাখবেন। তার পাশাপাশি কৃষ্ণনগর সার্কিট হাউসে করবেন প্রশাসনিক বৈঠক। এছাড়াও যোগ দিতে পারেন রাস উৎসবে। ইতিমধ্যেই নদীয়া জেলার কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা ও আনন্দ তুঙ্গে। গত রবিবার মুখমন্ত্রীর সভা নিয়ে বিধায়ক, জেলা নেতৃত্ব, ব্লক সভাপতিদের উপস্থিতিতে প্রতি ব্লকে ব্লকে মিটিং সেরে ফেলা হয়েছে। এক লক্ষ লোকের জমায়েত হবে বলে আশাবাদী জেলা নেতৃত্ব। মহিলাদেরকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও সূত্রের খবর। বহু মহিলার সমাগম ঘটবে বুধবারের জনসভায়।

আরও পড়ুনঃ হেরোইন উদ্ধার নদিয়ায়

নদিয়ার এই রাজনৈতিক সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতের প্রস্তুতি শুরু করে দেবেন বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। নদীয়া জেলায় তৃণমূলের কিছু অভ্যন্তরীণ সমস্যা রয়েছে, সাথে রয়েছে একাধিক গোষ্ঠী দ্বন্দ্ব, সেদিকেও নজর দিতে পারেন তিনি। এর পাশাপাশি নদীয়ায় দলের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতে পারেন বলেও সূত্রের খবর। এর পাশাপাশি সভামঞ্চ থেকে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আর কি বার্তা দেন সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment