ফের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে!

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ আবারও বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ। যার প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গেও। কিন্তু ঝড় বৃষ্টি সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুনঃ শুধু ডেঙ্গি নয়, উদ্বেগ বাড়াচ্ছে ম্যালেরিয়াও!

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবাত্তা তৈরি হচ্ছে যা ক্রমশক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। শ্রীলংকা উপকূলের কাছে পৌঁছে এই নিম্নচাপ শক্তি বাড়াবে। যার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু উপকূলের মধ্যে দিয়ে এই নিম্নচাপটি ভারতে প্রবেশ করবে বলে জানিয়েছে মৌসম ভবন। তবেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের কোন সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের এর সরাসরি প্রভাব না পড়লেও তাপমাত্রায় কিছুটা পরিবর্তন হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুনঃ ছোটবেলার স্মৃতি ফেরাতে হাজির হন রামগড়ের মুকুল বোস মাঠে!

ইতিমধ্যে কলকাতাও পার্শ্ববর্তী অঞ্চল সহ গোটা রাজ্যে ভোরের দিকে ঠান্ডা হাওয়া ও কোথাও কোথাও কুয়াশাও দেখা যাচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সোমবার দার্জিলিংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী ১২ নভেম্বর থেকে গোটা রাজ্যের তাপমাত্রার পারদ কিছুটা নামবে বলে মত আবহাওয়াবিদদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *