ছোটবেলার স্মৃতি ফেরাতে হাজির হন রামগড়ের মুকুল বোস মাঠে!

Spread the love

দুবেলাঃ একটি ব্যাচ টূর্ণামেন্ট মানে কি শুধুই খেলা? উহুঁ মোটেই তা নয়। এই প্রতিযোগিতার অংশগ্রহণকারী সবার মধ্যে মেলবন্ধন গড়ে তোলা টাই আসল উদ্দেশ্য। এই প্রতিযোগিতায় এমন অনেকে একে অপরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে যাদের অনেকে যখন স্কুল পাশ করেছে তখন হয় তার প্রতিপক্ষ হামা দিচ্ছে, কিংবা হয়তো তাদের জন্ম হয়নি। একে অপরকে চেনা জানার এর থেকে ভালো উৎসব আর হয় কি?

এই কথাটি মাথায় রেখে, আগামী ৬ই নভেম্বর, নব নালন্দা আ্যলুমনি এসোসিয়েশন আয়োজন করতে চলেছে এক আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট, আর্য মিত্র মেমোরিয়াল কাপ। এখানে অংশগ্রহণ করতে চলেছে প্রায় ২০০ প্রাক্তনী, তাদের দৈনন্দিন ব্যস্ত জীবনকে দূরে সরিয়ে রেখে। এখানে তারা মিলিত হবে তাদের ফেলে আসা সাথীদের সাথে, খেলার মাঠে আলাপিত হবে আরো অনেক নতুন অনেকের সাথে, যাদেরকে এক সুরে বেঁধেছে তাদের স্কুল নব নালন্দা, আর হ্যাঁ, অবশ্যই সেই সবুজ মাঠ আর সাদা কালো গোলাকার বস্তুটি।
কর্মসূত্রে দুবাইতে থাকেন অনির্বাণ লাহিড়ি। বন্ধুদের মাধ্যমে হোয়াটসঅ্যাপে জানতে পারেন টুর্নামেন্টের কথা। ব্যাসার কি সটা্ঙ অফিস থেকে ছুটি নিয়ে কলকাতায়। মৈনাক তো, অফিসের ল্যাপটপ হাতে নিয়েই ব্যাংকক থেকে প্লেনে উঠে পড়েছে। আইআইটির প্রফেসর সায়ন্তন সরকার। ছাত্রদের বলেন খেলাধুলো অত্যন্ত জরুরী। তাই নিজের এলম্বি টুর্নামেন্ট কি করে মিস করেন তিনি। আইআইটি মন্ডি থেকে আসছেন তিনি ও। বাণিজ্য নগরী মুম্বাই থেকে ইতিমধ্যেই পৌঁছে গেছেন সত্যম। আর এদের সবার খেলা দেখতে হাজির থাকছেন প্রাক্তন ফুটবলার বাসুদেব মন্ডল।
এই দিনটা যেন সবার কাছে ফিরে যাওয়া সেই ফিরে আসা ছেলেবেলা। খেলার মাঠে কেউ কাউকে ছাড়বে না কারণ সবাই চায় চ্যাম্পিয়ন কাপটা হাতে তুলে নিতে। সবার নজর ৬ নভেম্বরের দিকে। রামগড়ের মুকুল বোস মাঠে সেদিন সবাই ফিরে পেতে চলেছে তাদের ছেলেবেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *