প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় উত্তেজনা!

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে TMCP ও ছাত্রছাত্রীদের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ছাত্র-ছাত্রীদের অভিযোগ তাদের কলেজের গেটে আটকে রাখা হয়। বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা এসে গেট বন্ধ করে দেয় বলে অভিযোগ। এই খবর পাওয়ার পর ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী যায়।

প্রেসিডেন্সিতে ব্যানার পোড়ানোর অভিযোগ TMCP বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত সোমবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে #PRESIDENCY_REJECTS_TMCP এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ভেতর মিছিল করা হয়। সেই ব্যানারে গতকাল রাতে প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয় TMCP কর্মীরা আগুন ধরিয়ে দেয়। সেই সময়ের ভিডিও ফেসবুকে ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন ছাত্র একটি ব্যানারে আগুন ধরাচ্ছে এবং যারা ভিডিও করছেন তারা তার প্রতিবাদ করছে।

আজ রাত ৯টা নাগাদ কিছু বহিরাগত TMCP ছাত্ররা এসে কলেজের মূল ফটক বন্ধ করে দেয় এবং ছাত্র-ছাত্রীদের বাইরে বেরোতে বাধা সৃষ্টি করে। এরপরই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বাইরে থেকে স্লোগান দিতে থাকেন TMCP কর্মীরা এবং ভেতর থেকেও পাল্টা শ্লোগান দেন ছাত্রছাত্রীরা। TMCP অভিযোগ তাদের এক কর্মীকে আটকে রেখে হুমকি দেওয়া হয় ও মারধর করা হয়। TMCP-র অভিযোগের তীর SFI দিকে। ঘটনাস্থলে আমহাস্ট্রিট থানার বিশাল পুলিশ বাহিনী।বিক্ষোভকারীদেরকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন স্বাভাবিক।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment