নতুন ৭টি জেলা রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ রাজ্যে নতুন সাতটি জেলা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এক ধাক্কায় জেলার সংখ্যা ২৩ থেকে বেড়ে হচ্ছে ৩০। সোমবার ক্যাবিনেট মিটিং এর পর সাংবাদিক সম্মেলনে একথা জানালেন মুখ্যমন্ত্রী।
বাংলায় ক্ষমতায় আসার পর একের পর এক জেলার সংখ্যা বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় জেলা ভেঙে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এবার এক লাফে সাতটি জেলা বাড়ানো হলো। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন সাতটি জেলার নাম ঘোষণা করলেন।

তিনি সাংবাদিক বৈঠকে জানান উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বাঁকুড়া এই পাঁচটি জেলা ভাঙ্গা হচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বাংলা নতুন যে সাতটি জেলা পাচ্ছে তার নাম হল –
১)সুন্দরবন (দক্ষিণ ২৪ পরগনা ভেঙে)
২)ইছামতি – বনগাঁ সাব ডিভিশন(উত্তর ২৪ পরগনা ভেঙে)
৩)বসিরহাট(উত্তর ২৪ পরগনা ভেঙে) চূড়ান্ত নামকরণ পরে হবে
৪)রানাঘাট (নদীয়া ভেঙে)
৫)বহরমপুর (মুর্শিদাবাদ ভেঙে)
৬)কান্দি (মুর্শিদাবাদ ভেঙে)
৭)বিষ্ণুপুর (বাঁকুড়া ভেঙে)

জেলার সংখ্যা বাড়ার সাথে সাথে সরকারি আধিকারিক ও পুলিশকর্মী অতিরিক্ত যেমন লাগবে তেমনি সরকারের খরচ অনেকটা বাড়বে। কিন্তু মূলত প্রশাসনিক কাজে আরও গতি আনার জন্য এবং আইনশৃঙ্খলা সঠিকভাবে বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment