ঊষা উত্থুপের সঙ্গীতজীবন নিয়ে পার্কস্ট্রীট টু বোম্বে

Spread the love

দুবেলা, অরুণ হালদার: সঙ্গীতশিল্পী সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপের বর্ণময় সঙ্গীত জীবনকে কেন্দ্র করে বেঙ্গল ওয়েব সলিউশন এর আয়োজনে ২ অগাস্ট নজরুল মঞ্চে হতে চলেছে এক সাংগীতিক অনুষ্ঠান। যার শিরোনাম ‘পার্কস্ট্রিট টু বোম্বে’। ঊষা উত্থুপের সঙ্গীত জীবনের পথ চলা শুরু হয়েছিল পার্ক স্ট্রিটের ট্রিঙ্কাস থেকে, তাই ২২ মে, এখান থেকেই তাঁর বিশেষ অনুষ্ঠানের কথা ঘোষণা করলেন শিল্পী।

সাংবাদিকদের মুখোমুখি নিয়ে শিল্পী তাঁর আসন্ন অনুষ্ঠান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, খুব ভালোলাগছে। দেশ ও বিদেশের নানা জায়গায় অনুষ্ঠান করলেও কলকাতায় অনুষ্ঠান করার আনন্দ আলাদা। দীর্ঘ ৫০ বছরের বেশি সঙ্গীত জীবনে কলকাতার মানুষের ভালোবাসা পেয়ে আমি ধন্য। ‘পার্কস্ট্রিট টু বোম্বে’ অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত থাকবে।

প্রথম পর্বটি থাকবে সাক্ষাৎকার ভিত্তিক। শিল্পীর সঙ্গে আলাপচারিতায় থাকবেন বাচিকশিল্পী শৌভিক ভট্টাচার্য। দ্বিতীয় পর্বে একক নিবেদনে থাকবেন শিল্পী। শোনাবেন তাঁর নানা স্বাদের গান।অনুষ্ঠানটির ভাবনা ও পরিকল্পনায় মেট্রো ফার্মার সোমনাথ ঘোষ।

ছবি: অনীশা বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *