দুবেলাঃ মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফর শুভেন্দু অধিকারীর গতকাল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। এই নিয়ে শুভেন্দু অধিকারীর বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আমি অভিভূত ও গর্বিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সাথে এটাই আমার প্রথম সরকারি বৈঠক।
এর পর তিনি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এবং পরে বিজেপির কেন্দ্রীয় অফিসে যান শুভেন্দু অধিকারী। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পরে রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। গতকাল দিল্লি গিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন শুভেন্দু অধিকারীর।
মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কর্মপদ্ধতি এবং আগামী দিনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে তাঁর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী মহাশয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী সঙ্গে দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা এবং সুদক্ষ দিক নির্দেশনা আমাদের আগামী দিনে রাজ্যের উন্নয়নের কাজে বিশেষভাবে সহায়ক হবে বলে জানান শুভেন্দু অধিকারী।
