দুবেলাঃ শুভেন্দু অধিকারী ৯ মে ২০২৬ শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নবম এবং প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজ্যপাল আর. এন. রবি তাঁকে শপথ পাঠ করান। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গে ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটে এবং প্রথমবারের মতো বিজেপি সরকার গঠিত হল বাংলায়।
শুভেন্দু অধিকারীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনসহ এনডিএ শাসিত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের শুভেন্দু অধিকারীর সঙ্গে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে আরও ৫ জন বিধায়ক শপথ নিয়েছেন। যেমন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু। রানিবাঁধ বিধানসভা কেন্দ্র থেকে ২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হন ক্ষুদিরাম টুডু। তিনি সাঁওতালি ভাষায় শপথ গ্রহণ করেন।
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ২৯৪টি আসনের মধ্যে ২০৭টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা ৮০-তে নেমে এসেছে। শুভেন্দু অধিকারী এই নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর—উভয় কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ
