Advertisement

নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের ইডি হানা, ভোটের আগে উত্তপ্ত রাজনীতি

PARTH CHATTERJEE HOUSE ED 800x450
Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে আবারও তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার সকালে ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তাঁর বাড়িতে পৌঁছন। বাড়ির বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয় এবং গোটা এলাকা ঘিরে ফেলা হয়।

ইডি সূত্রে জানা গেছে, এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম মামলার তদন্তের সূত্র ধরেই এই অভিযান। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে, বিশেষ করে ভোটের আগে এই হানাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে এই একই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। তাঁর ঘনিষ্ঠ পরিচিত অর্পিতা মুখার্জী কেও গ্রেফতার করা হয়। পরে তাঁরা জামিনে মুক্তি পান এবং এখনও মামলার তদন্ত চলছে।

এদিকে, এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। রাজ্যের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার কটাক্ষ করে বলেন, “অমিত শাহর নির্দেশেই ভোটের আগে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতদিন ইডি কী করছিল? এসব লোক দেখানো বন্ধ হওয়া উচিত।” অন্যদিকে, ইডির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তদন্ত সম্পূর্ণ আইন মেনেই চলছে এবং নতুন তথ্যের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। আর্থিক লেনদেন ও সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ভোটের আগে এই ধরনের অভিযান কতটা প্রভাব ফেলবে, তা নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে।

দুবেলা নিউজকে follow করুনঃ

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *