‘দর্শক কূটকাচালি দেখতে ভালোবাসে, তাই ওরকম সিরিয়ালই তৈরি করা হয়’ – ঋষি কৌশিক

Spread the love

দুবেলাঃ ছোটপর্দার একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন ঋষি কৌশিক। একের পর এক নানান বাংলা ধারাবাহিকে চুটিয়ে কাজ করতে দেখা গিয়েছে এই জনপ্রিয় অভিনেতাকে। তবে তিনি একই ধরনের চরিত্রে বারংবার অভিনয় করেন এই অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। যে কারণে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল অভিনেতাকে। তবে এবার কালার্স বাংলায় ‘সোনা রোদের গান’ ধারাবাহিকের মাধ্যমে আবারো ছোট পর্দায় ফিরতে চলেছেন তিনি।

প্রসঙ্গত, এই ধারাবাহিকের হিন্দি ভার্সনের জন্য চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় লেখিকা লীলা গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে জাতীয় টিভিতে হিন্দি ধারাবাহিকটির জন্যই প্রথমে অফার দেওয়া হয়েছিল অভিনেতা ঋষি কৌশিককে। তবে এত তাড়াতাড়ি মুম্বাই যাওয়া সম্ভব ছিল না তাঁর পক্ষে, যে কারণে এবার বাংলা সিরিয়ালটিতে কাজ করবেন তিনি।

তবে এদিন ধারাবাহিকের দর্শকদের দিয়ে মুখ খুলে অভিনেতা জানিয়েছেন বাংলা সিরিয়ালের দর্শকরা কুটকাচালি এবং সাংসারিক ষড়যন্ত্র দেখতে ভালবাসেন। যে কারণে একাধিক সিরিয়াল ওই একই গল্প নিয়ে তৈরি করা হচ্ছে। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন ধারাবাহিকের গল্প অন্যরকম হলেই দর্শকরা তা দেখা বন্ধ করে দেন, যে কারণে টিআরপি পড়তে থাকে ধারাবাহিকটির।

তাই জনপ্রিয়তা বজায় রাখার জন্যই এক রকম গল্প অনুসরণ করে ধারাবাহিক তৈরি হচ্ছে বলে নিজের মতামত জানিয়েছেন ঋষি কৌশিক। এদিন তার সঙ্গে অবশ্য একমত হতে দেখা গিয়েছে নেটিজেনদের একটি বড় অংশকে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment