Advertisement

আজ রবিবার, কেমন যাবে আজকের ভাগ্যফল!

Sunday copy
Spread the love

দুবেলা ভাগ্যফলঃ আজ রবিবার, ৫ই এপ্রিল,  ২০২৬।      

আজ সারদিন কেমন যাবে জানতে দেখুন নিজের ভাগ্যফল।

  1. মেষ: এই রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। সকাল থেকেই তথ্য বিভ্রাটের সম্মূখীন হতে পারেন। গার্মেন্টস ব্যবসায়ী ও কর্মচারীরা নানা রকম ঝামেলায় পড়তে পারেন। বস্ত্র ও স্বর্ণালঙ্কার ব্যবসায় আশানুরুপ লাভের যোগ কম। মিডিয়া কর্মী ও সাংবাদিকরা আজ কর্মস্থলে কিছুটা ঝামেলায় পড়তে পারেন।
  2. বৃষ: এই রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা বাকিতে ব্যবসা করে কিছু লোকশান গুণতে পারেন। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় আশানুরুপ লাভ হবে না। সঞ্চয়ের প্রচেষ্টায় আশানুরুপ অগ্রগতি নাই। শ্যালক শ্যালিকার সাথে কোনো রকম ঝামেলা দেখা দিতে পারে।
  3. মিথুন: এই রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। সাংগঠনিক ও দাতব্য কাজে কিছু বিব্রতকর পরিস্থিতির সম্মূখীন হতে হবে। জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভালো যাবে না। ব্যবসায়ীরা কোনো ঝামেলায় পড়তে পারেন। ব্যবসায়ীক কাজে বিদেশে যাবার সুযোগ আসবে। দাম্পত্য ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে।
  4. কর্কট: এই রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। আজ প্রবাসীদের খুব সতর্ক থাকতে হবে। কর্মস্থলে কোনো প্রকার দুর্ঘটনা ঘটতে পারে। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীদের আইনগত জটিলতার সম্মূখীন হতে হবে। বিদেশ থেকে কোনো অনভিপ্রেত সংবাদ পেতে পারেন। ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন।
  5. সিংহ: এই রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ বড় ভাই বোনের সাথে সাংসারিক কোনো বিষয় নিয়ে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে। ব্যবসায়ীদের বকেয়া বিল আদায়ে কষ্ট হবে। চাকরীজীবীরা কোনো ঝামেলায় পড়তে পারেন। বন্ধুদের সাথে কোনো ব্যবসায়ীক বিষয়ে আলোচনা হতে পারে।
  6. কন্যা: এই রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ভাগ্য উন্নতিতে কোনো শিক্ষকের সাহায্য লাভের যোগ। কর্মস্থলে ষড়যন্ত্রের শিকার হতে পারেন। রাজনৈতিক ও সাংগঠনিক কাজে আজ অংশ না নেওয়াই ভালো। পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। বৈদেশিক প্রতিষ্ঠানে কর্মরতরা কোনো ঝামেলায় পড়তে পারেন।
  7. তুলা: এই রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। উচ্চ শিক্ষার্থীরা কোনো বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারেন। ব্যবসায়ীক কাজে বিদেশ যাত্রার যোগ প্রবল। বৈদেশিক ব্যবসায় ভালো লাভের আশা করতে পারেন। বেকার যুবকদের ভাগ্যান্বেষনে মধ্যপ্রাচ্যে যাওয়ার যোগ প্রবল। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে অংশ নেওয়ার যোগ প্রবল।
  8. বৃশ্চিক: এই রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। অপ্রত্যাশিত ভাবে কিছু অর্থ ব্যয় হয়ে যেতে পারে। কোন আত্মীয় ও বন্ধুর অসুস্থতার সংবাদ পেতে পারেন। চিকিৎসক বা ঔষধ বিক্রেতারা কোনো প্রকার আইনগত জটিলতায় পড়তে পারেন। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের আজ একটু সতর্কতার সাথে কাজ করতে হবে।
  9. ধনু: এই রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসা বাণিজ্যে কিছু ঝামেলা দেখা দেবে অংশিদারী ব্যবসায় ঝামেলা এড়িয়ে চলতে হবে। জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভালো যাবে না। তাকে নিয়ে চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ার প্রয়োজন হতে পারে। রাস্তাঘাটে সতর্কতার সাথে চলতে হবে। শিল্প কলকারখানার মালিক ও শ্রমিকরা কোনো প্রকার ঝামেলায় পড়তে পারেন।
  10. মকর: এই রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। কর্মস্থলে হঠাৎ করেই সহকর্মী ও অধীনস্ত কর্মচারীর সাথে ঝামেলা দেখা দেবে। অপরের কু কর্মের দায় আপনার ঘাড়ে পরতে পারে। এর কারণে চাকরী থেকে বরখাস্ত বা অন্য কোথাও বদলি হতে পারেন। আপনার কোনো মূল্যবাণ দ্রব্য নষ্ট হওয়ার সম্ভাবনা। রাস্তাঘাটে বে-খেয়ালী না হওয়াই ভালো।
  11. কুম্ভ: এই রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। বিদ্যার্থীদের পড়াশোনায় অনেক ঝামেলা দেখা দেবে। শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দেবে। রোমান্টিক যোগাযোগের ক্ষেত্রে একটু সতর্ক হবার চেষ্টা করুন। কোনো অনৈতিক সম্পর্কের কারণে কিছু ঝামেলা দেখা দেবে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুঃশ্চিন্তায় পড়তে পারেন।
  12. মীন: এই রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। প্রত্যাশিত কাজে ঝামেলা দেখা দিতে পারে। আত্মীয়দের সাথে সাংসারিক বিষয় নিয়ে কিছু অস্থিরতা দেখা দেবে। যানবাহন নিয়ে রাস্তাঘাটে ঝামেলা দেখা দিতে পারে। জমি ও ভূমি ও আবাসন সংক্রান্ত বিষয়ে নতুন কোনো কাগজ সংক্রান্ত জটিলতায় পড়তে পারেন।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *