দুবেলা, রিয়া বিশ্বাস: সঙ্গীত জগতে আচমকা বড়োধাক্কা জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের ঘোষণায়। নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনি জানিয়েছেন, এবার থেকে আর প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করবেন না তিনি।তাঁর এই সিদ্ধান্তে হতবাক অনুরাগী থেকে শুরু করে গোটা সংগীত ইন্ডাস্ট্রি।
একটি সংক্ষিপ্ত অথচ আবেগঘন বার্তায় অরিজিৎ জানান, সবাই কে নতুন বছরের শুভেচ্ছা,দীর্ঘদিন ধরে বলিউড ও অন্যান্য ভাষার ছবিতে গান গেয়ে তিনি যে ভালোবাসা পেয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। তবে জীবনের এই পর্যায়ে এসে তিনি একটু বিরতি নিতে চান এবং নিজের মতো করে সংগীতকে উপভোগ করতে চান। প্লেব্যাকের চাপ, সময়ের বাঁধন আর প্রত্যাশার ভার থেকে সরে এসে স্বাধীনভাবে সৃষ্টিশীল কাজেই মন দিতে চান বলে ইঙ্গিত দিয়েছেন অরিজিৎ।
View this post on Instagram
যদিও ভবিষ্যতে একেবারেই গান থেকে সরে যাচ্ছেন—এমন কথা স্পষ্ট করে বলেননি অরিজিৎ। তবে সিনেমার জন্য নিয়মিত প্লেব্যাক গান—এই অধ্যায় আপাতত বন্ধই থাকছে। অরিজিৎ সিংয়ের কণ্ঠে সাজানো অসংখ্য হিট গান বহু মানুষের জীবনের আবেগের অংশ। নতুন প্রেম হোক কিংবা ব্রেকাপ, জীবনের প্রত্যেক অধ্যায়ের সাথেই তার গান অনুরাগীদের আবেগের সাথে জড়িয়ে আছে।
তাই তাঁর এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই সংগীতপ্রেমীদের মন ভারী করে তুলেছে। এখন সকলের একটাই অপেক্ষা—ভিন্ন কোনও রূপে, নতুন কোনও পথে আবার কবে ফিরবেন প্রিয় গায়ক।
দুবেলা নিউজকে follow করুনঃ
-
https://www.facebook.com/dubelanews
-
https://x.com/dubelanewsdesk
-
https://www.youtube.com/@DUBELANEWS
-
https://www.instagram.com/dubelanews/

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ
