বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সরস্বতীর আরাধনা এবারে ১০০ বছরে পা

Spread the love

দুবেলাঃ বিশ্বের শিল্পকলার ইতিহাস যেমন প্রাচীন তেমনই বৈচিত্র্যময়। সেই বৈচিত্র্যের যৎসামান্য আস্বাদ দিতে মণ্ডপসজ্জা রূপায়ণে আমরা প্রতি বছর তুলে ধরি অভিনব কারুকাজ।

এ বছর বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার শতাব্দে তারা মিলিয়ে দিতে চেয়েছে ভারত ও আফ্রিকার প্রাদেশিক লোকসংস্কৃতিকে। আফ্রিকার বিভিন্ন প্রদেশের নৃত্য-উৎসবে ব্যবহৃত মুখোশ অনুসরণে সারা বছর ধরে শিল্প-ক্লাসে বিদ্যালয় বানিয়েছে পেপার পাল্পের কিছু মুখোশ। সেগুলি দিয়েই ফুটিয়ে তুলেছে মণ্ডপ সজ্জায়। এর সঙ্গে সমন্বয় সাধন করতে চেয়েছে ভারতের রাজস্থানি শিল্পকলার।

রাজস্থানের শিশমহলের টুকরো কাচ এবং সেখানকার নিজস্ব মোটিফ দিয়ে সাজিয়েছি মণ্ডপ। দুই দেশের দুই ভিন্ন শিল্পধারাকে ঐক্যসূত্রে গেঁথে বিদ্যালয় এর  সীমিত ক্ষমতার মধ্যে এক অভিনব শিল্পসৃজন উপহার দেবার প্রয়াস করেছে।

 

দুবেলা নিউজকে follow করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *