অপারেশন সিঁদুর নিয়ে নীরবতা: আমির খান অভিনীত সিনেমা “সিতারে জমিন পার” এর ট্রেলার নিয়ে ট্রোল

Spread the love

দুবেলা,সায়নী অধিকারী: আমির খানের নতুন সিনেমা “সিতারে জমিন পর”–এর ট্রেলার অবশেষে প্রকাশিত হয়েছে এবং তা ইতিমধ্যেই শিরোনামে জায়গা করে নিয়েছে। হৃদয়স্পর্শী বার্তার জন্য যেমন প্রশংসা পাচ্ছ। তেমনি বিতর্কের মুখেও পড়েছে। ২০০৭ সালের তারে জমিন পার-এর “আধ্যাত্মিক সিক্যুয়েল” হিসেবে বর্ণিত এই নতুন ছবি ডিসলেক্সিয়া থেকে ডাউন সিনড্রোম-এর প্রসঙ্গে আলোচনার দিক ঘুরিয়ে দিয়েছে। এটি গ্রহণযোগ্যতা, বিকাশ এবং মানবিক সম্পর্ক নিয়ে একটি আবেগঘন ও হাস্যরসাত্মক গল্প তুলে ধরেছে।

পরিচালক আর. এস. প্রসন্ন – যিনি শুভ মঙ্গল সাবধান পরিচালনা করেছিলেন। তাঁর এই ছবিতে আমির খান অভিনয় করছেন এক রাগী বাস্কেটবল কোচের ভূমিকায়। যাকে আদালত আদেশ দেয় বুদ্ধিপ্রতিবন্ধী খেলোয়াড়দের নিয়ে একটি বাস্কেটবল দল গড়ে তুলতে।  ৩ মিনিট ২৯ সেকেন্ডের এই ট্রেলার দর্শকদের এমন এক জগতে নিয়ে যায় যেখানে হাসি। চ্যালেঞ্জ মোকাবিলা এবং সহানুভূতি পাশাপাশি চলে। আমির খান যথারীতি মনোমুগ্ধকর, তিনি দশজন নতুন অভিনেতাকে ট্রেনিং দিচ্ছেন যারা বাস্তবেই ডাউন সিনড্রোমে আক্রান্ত এবং জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে চায়। তাদের সম্পর্ক এবং আন্তরিক মুহূর্তগুলো স্পোর্টস ড্রামার শক্তি ও মানবিকতার মেলবন্ধন তৈরি করেছে। ছবিতে খান-এর সঙ্গী হিসেবে দেখা যাবে জেনেলিয়া দেশমুখকে।

এই ছবিতে ১০ জন বাস্তব জীবনের ডাউন সিনড্রোম আক্রান্ত শিশুকে নির্বাচিত করা হয়েছে, প্রায় ১০,০০০ শিশুর অডিশনের মাধ্যমে। এই সাহসী কাস্টিংয়ের জন্য প্রশংসা পেয়েছে ছবিটি। শঙ্কর-এহসান-লয়-এর সুর, দিব্য নিধি শর্মার চিত্রনাট্য, অমিতাভ ভট্টাচার্যের গান এবং রাম সম্পতের ব্যাকগ্রাউন্ড স্কোর এই আবেগঘন ছবির সাউন্ডস্কেপকে সমৃদ্ধ করেছে।  আবেগ ও আবহ অনুপস্থিত, বিশেষ করে আইকনিক ব্যাকগ্রাউন্ড মিউজিকের অভাবে। কেউ কেউ আমির খানের অভিনয়কে “অতিরঞ্জিত” এবং লাল সিং চাড্ডা-র ব্যর্থতার পুনরাবৃত্তি বলেও মন্তব্য করেছেন। তবুও, “সিতারে জমিন পর” ২০২৫ সালের সবচেয়ে প্রত্যাশিত ছবিগুলোর একটি হিসেবে রয়ে গেছে, যা মুক্তি পাবে আগামী ২০ জুন ২০২৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *