সোনু নিগমের বিরুদ্ধে ভাষা-বিতর্কে মামলা, ইনস্টাগ্রামে দিলেন জবাব

Spread the love

দুবেলা,হিন্দোল সেন চট্টোপাধ্যায়: সম্প্রতি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এক কনসার্টে ভারতের খ্যাতনামা প্লেব্যাক সিঙ্গার সোনু নিগম একটি বিতর্কিত মন্তব্য করার কারণে তার বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়। সেই বিষয় এবার একটি চিঠি প্রকাশ করলেন সোনু নিগম। ১ মে কনসার্ট চলাকালীন এক দর্শক তাঁকে কন্নড় গান গাওয়ার জন্য বললে। তা নিয়ে তিনি প্রতিক্রিয়াতে বলেন, এই ধরনের আচরণের কারণেই পাহালগাম হামলার মতো ঘটনা ঘটে| তার এই মন্তব্য কন্নড় সংস্কৃতি ও ভাষার প্রতি অপমান বলে মনে করা হয় হয়। সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। ফলে কর্ণাটক রক্ষণা বৈদিকের বেঙ্গালুরু সিটি জেলা সভাপতি ধর্মরাজ এ তার বিরুদ্ধে আভালাহল্লি থানায় একটি এফআইআর দায়ের করেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোনু নিগম ইনস্টাগ্রামে একটি চিঠি প্রকাশ করেন। যেখানে তিনি তাঁর বক্তব্য খুলে বলেন । তিনি লেখেন, কন্নড় ভাষা ও সংস্কৃতির প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা অনেক গভীর। তার বক্তব্য ছিল -আমি কন্নড় গানকে অন্য সব ভাষার গান এমনকি হিন্দি গানের চেয়েও বেশি শ্রদ্ধা করি।কর্ণাটকে প্রতিটি কনসার্টের জন্য এক ঘণ্টার বেশি সময় কন্নড় গানের প্রস্তুতি তিনি নিয়ে থাকেন।

সোনু নিগম আরও বলেন, আমি এমন কেউ নই যে কারও অপমান সহ্য করব। তিনি তার চিঠি তে বলেন যে কনসার্টের সময় মঞ্চে উঠে তার ছেলের বয়সী ছেলে তাঁকে হুমকি দেন এবং তাঁর কনসার্ট এ বিঘ্ন ঘটায়ে। তিনি এই ঘটনাকে অপমানজনক বলে মনে করেন এবং বলেন , কনসার্টের অধিকাংশ দর্শকও এই আচরণে বিব্রত বোধ করছিলেন

তিনি নিজের পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, তিনি ভিড়কে শান্ত করার চেষ্টা করছিলেন এবং অনুষ্ঠান চালিয়ে যান, এবং সেখানে এক ঘণ্টারও বেশি সময় কন্নড় গান গেয়েছিলেন। হাজার হাজার ছাত্র ও শিক্ষক আমাকে উৎসাহ দিয়েছেন। তিনি লেখেন ব্যাখ্যা করে, যে তাঁর বিতর্কিত মন্তব্যটি করা হয়েছিল শুধুমাত্র ভাষার নামে ঘৃণা ছড়ানো ব্যক্তিদের শিক্ষা দেওয়ার জন্য।

রকাল ধরে রাখার আশা দিয়েছেন দিয়েছেন।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment