Waves 2025: প্রযুক্তির প্রদর্শনীতে ডিজিটাল সিনেমার চমক

Spread the love

দুবেলা, হিন্দোল সেন চট্টোপাধ্যায়: আজ থেকে ঠিক ১১২ বছর আগে অর্থাৎ স্বাধীনতার আগে ১৯১৩ সালের ৩ মে,ভারতে মুক্তি পায় প্রথম দেশীয় চলচ্চিত্র এবং ওই ঐতিহাসিক দিনটি উদযাপন করতে মুম্বাই শহরের বি.কে.সি তে আয়োজন করা হয়েছে waves ২০২৫ যেটি আয়োজন করেছে ভারত সরকার। এই সম্মেলনের মূল লক্ষ্য হলো যাতে সিনেমা শিল্প কে নতুন ধরনের প্রযুক্তি ও ভাবনা গ্রহণের জন্য উৎসাহী করা যায়। 

এই waves সম্মেলনে অনেক ধরেনের আকর্ষণ থাকলে ও এর সকলের নজর কেড়ে নেয় রামোজি ফিল্মগ্রুপের ষ্টল। এই ষ্টল টি সাধারণ মানুষ দের ছাড়াও বিশেষ করে অল্পবয়সই সিনেমা নির্মাতা, সিনেমা শিল্পের সাথে যুক্ত ব্যক্তি দের এবং স্কুল পড়ুয়া দের বেশি করে দৃষ্টি আকর্ষণ করেছে।

মারাঠি চলচিত্র জগতের বিখ্যাত পরিচালক রবি যাদব ষ্টল টি পরিবেশন করতে আসে এবং সাথে করে তার পুরো দল ও আসে। তিনি সেই ষ্টল টি ঘুরে দেখেন এবং প্রযুক্তিবিদ দের সাথে কোথা বলেন এবং বোঝার চেষ্টা করেন যে এই মুহূর্তে উন্নত মানের কোন কোন প্রযুক্তি এই শিল্পে ব্যবহার হচ্ছে। রবি যাদব অনেক ধরনের প্রশ্ন করেন যার মধ্যে কিছু প্রশ্ন ছিলো – কি প্রযুক্তি ব্যবহার হচ্ছে?,কি যন্ত্র ব্যবহার হচ্ছ?,কত দাম? কি ভাবে চালানো হয়? এই সব প্রশ্নের উত্তর গুলো বিস্তারিত ভাবে তুলে ধরা হয় ষ্টলে আগত দর্শক দের জন্য।

 

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment