CRPF এর COBRA হতে পারে জম্মু কাশ্মীরের জন্য গেম চেঞ্জার!

Spread the love

নেহা ব্যানার্জী, দুবেলা: ২২শে এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার পর সেখানকার পরিস্থিতি একেবারে উত্তেজনা তৈরি হয়েছে। সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সেখানে বসবাস করছেন। এই জঙ্গি হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কের উত্তেজনা বেড়েছে। তাই নিরাপত্তা আধিকারীকরা মনে করেছেন সিআরপিএফ-এর কোব্রা এই ঘটনায় গেম চেঞ্জার হতে পারে।

এজেন্সিগুলি কড়া সতর্কতায় রয়েছে। কারণ এই হামলায় অভিযুক্তরা এখনো ধরা পড়েনি। তাই নিরাপত্তা আধিকারীরা মনে করেছেন জম্মু-কাশ্মীর পুলিশ-এর নিরাপত্তা বাহিনীর ক্ষেত্রে কোব্রার সহযোগিতা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। সিআরপিএফ-এর প্রাক্তন মহাপরিদর্শক (ডিজি) সুজয় লাল থাউসেন বলেছেন, যে কোব্রা সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যথেষ্ট দক্ষ। তাদের আবার নতুন করে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও করা যেতে পারে।

কোব্রা ব্যাটালিয়ন 

সিআরপিএফ-এর আর একটি বিশেষ ইউনিট কোব্রা ব্যাটালিয়ন। যার পুরো কথা কমান্ডো ব্যাটালিয়ন ফর রিসলিউট একশন। এরা বিশেষত গেরিলা যুদ্ধ কৌশল ব্যবহারের জন্য পরিচিত, মূলত বামপন্থী উগ্রপন্থার বিরুদ্ধে লড়াইয়ে।

“যখন কোব্রা-কে নকশাল এলাকাগুলির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে, তখন তারা সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নিতে পারবে। ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে কোব্রা-র দায়িত্ব আগের চেয়ে অনেকটাই কম। সেই ইউনিটগুলোকে জম্মু-কাশ্মীরের পরিবেশে প্রশিক্ষিত করে মোতায়েন করা যেতে পারে,” বলেন থাউসেন।

থাউসেনের ডিজি পদে থাকাকালীন একটি কোব্রা কোম্পানি কে জম্মু কাশ্মীরে অভিযানে পাঠানো হয়েছিল তবে তাদের স্থায়ীভাবে নিয়োগ করা হয়নি।

 

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment