ময়নাগুড়িতে মাছ চুরি করে ফের বিক্রি!

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস : ময়নাগুড়িতে মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে মাছ চুরি করে সেই মাছই ফের কম দামে বিক্রির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে।মঙ্গলবার ভোরে এই ঘটনাটি ঘটে। সকালে বাজারে এসে ব্যবসায়ীরা দেখেন, তাঁদের দোকান থেকে মাছ উধাও। প্রথমে তাঁরা অনুমান করেন, রাতের কোনো একসময় চুরির ঘটনা ঘটেছে। তবে কিছুক্ষণের মধ্যেই স্থানীয়দের চাঞ্চল্যকর তথ্য উঠে আসে—কাছের অন্য এক বাজারে চুরি যাওয়া মাছই বিক্রি করা হচ্ছে।এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

এই খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিশ্চিত করেন এবং তৎক্ষণাৎ ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ এসে তদন্ত শুরু করে এবং সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক মাস ধরে বাজারে একাধিকবার মাছ চুরির ঘটনা ঘটেছে, তবে এত বড় পরিসরে চুরি এবারই প্রথম। ব্যবসায়ীদের দাবি, বাজারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার না হলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা বাড়তে পারে।

ময়নাগুড়ি থানার পুলিশ জানিয়েছে, চুরির ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। অন্যদিকে, বাজার কমিটিও নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার বিষয়ে ভাবনা-চিন্তা করছে। ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বাড়ছে, কারণ তাঁরা বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও চাঞ্চল্য দেখা দিয়েছে। বাজারে অনেকেই নিরাপত্তার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশের তদন্তের রিপোর্টের পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয়রা।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment