নদীতে তলিয়ে গেল গাড়ি

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: মঙ্গলবার মুর্শিদাবাদের শক্তিপুর এলাকার রামনগর ঘাটে নদীতে তলিয়ে গেল একটি পণ্যবাহী গাড়ি। এমন ভয়াবহ দুর্ঘনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। জানা যায় নৌকায় করে ওই পণ্যবাহী গাড়িটিকে পার করা হচ্ছিলো ঠিক সেই সময় আচমকাই ভাগীরথী নদীতে পরে যায় গাড়িটি মুহূর্তেই তলিয়ে যায় পণ্যবাহী গাড়িটি। একজন চালক ও ছিল ওই গাড়িতে তারও কোনো খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুন:ভবানীপুর নিয়ে পিছুটান শুভেন্দুর?

অনুমান করা যাচ্ছে চালক ও জলে ডুবে গিয়েছে। দুর্ঘটনার সাথে সাথেই খবর দেওয়া হয় শক্তিপুর থানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। ইতিমধ্যে গাড়িটিকে নদী থেকে তোলার চেষ্টা চালানো হচ্ছে সাথেই গাড়ি চালকের তল্লাশি করা হচ্ছে।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *