চার বছরের মেয়েকে আছড়ে মারার অভিযোগ বাবার বিরুদ্ধে

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: নদিয়া জেলার ধুবুলিয়া থানার মায়াকোল গ্রামে এক দাম্পত্য কলহের শিকার হলো শিশু। চার বছরের মেয়েকে আছাড় মেরে খুন করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। অভিযুক্ত বাবাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বুদ্ধদেব ঘোষ ও তার স্ত্রী বর্ষা ঘোষের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। বুদ্ধদেবের সন্দেহ ছিল যে, তার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই নিয়ে তাদের মধ্যে প্রায়ই অশান্তি হত। দোলের দিন এই অশান্তি চরমে পৌঁছায়, যার ফলে বর্ষা তাদের চার বছরের মেয়ে পিউকে শ্বশুরবাড়িতে রেখে বাপের বাড়ি চলে যান। বুদ্ধদেব সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রীর অনুপস্থিতি দেখে মেয়ের কাছে মায়ের বিষয়ে জানতে চান। মেয়ে জানায়, মা বাপের বাড়ি গেছেন। এরপর বুদ্ধদেব মেয়েকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন।

আরও পড়ুন:হোলি কা দহন: অহং ঢাকে রঙে

অভিযোগ অনুযায়ী, বুদ্ধদেব প্রথমে মেয়েকে রাস্তায় আছাড় মেরে গুরুতর আহত করেন। এরপর মৃত্যু নিশ্চিত করতে জলঙ্গি নদীর ব্রিজ থেকে মেয়েকে নদীতে ফেলে দেন। বাড়ি ফিরে তিনি মাকে জানান যে, মেয়েকে মেরে ফেলেছেন। এই কথা শুনে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেন। ধুবুলিয়া থানার পুলিশ এসে বুদ্ধদেবকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন:গরম পড়তেই পানীয় জলের সংকট

পুলিশি জিজ্ঞাসাবাদে বুদ্ধদেব অপরাধ স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জলঙ্গি নদীতে তল্লাশি চালিয়ে শিশুটির নিথর দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহটি শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান এবং এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment