তৃণমূলে যোগ দিয়ে কী বললেন বিজেপি বিধ্লোওলে!

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুরে বিজেপিতে বড়সড় ভাঙন। হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল সোমবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও সংসদের সঙ্গে দ্বন্দে বড়োসড় সিদ্ধান্ত নিলেন বিধায়ক তাপসী মন্ডল। তৃণমূল নেতা তন্ময় ঘোষের উদ্যোগে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বিধানসভা অধিবেশন থেকে বেরিয়ে তাপসী তৃণমূল ভবনে যান এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন।

তাপসী মণ্ডল দীর্ঘদিন ধরে রাজনীতিতে যুক্ত। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি সিপিএমের প্রার্থী হিসেবে হলদিয়া আসন থেকে বিজয়ী হন।

পরবর্তীতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সিপিএম ত্যাগ করে বিজেপিতে যোগ দেন এবং ২০২১ সালের নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে পুনরায় হলদিয়া থেকে নির্বাচিত হন। তার তৃণমূল কংগ্রেসে আসার কারণ হলদিয়ার উন্নয়ন।

আরও পড়ুন:বিয়েবাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে বচসা, নিহত ১

তৃণমূলে যোগদানের পর তাপসী মণ্ডল বলেন, “বিভাজনের রাজনীতি চলছে। মানুষ তা প্রত্যাখ্যান করছেন। আমার পক্ষেও এই রাজনীতি মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছিল।” তিনি আরও উল্লেখ করেন যে হলদিয়ার উন্নয়নের স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাপসীর এই দলবদল বিজেপির জন্য একটি বড় ধাক্কা।

বিশেষ করে পূর্ব মেদিনীপুরে, যেখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি শক্তিশালী অবস্থানে ছিল, সেখানে এই ঘটনা দলের মধ্যে অস্বস্তি বাড়িয়েছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে তাদের সাফল্য হিসেবে দেখছে এবং বলছে যে তারা শুভেন্দুর ‘দুর্গ’ ভেঙে দিয়েছে। তৃণমূল কংগ্রেস এই সুযোগকে কাজে লাগিয়ে পূর্বমেদিনিপুরে তাদের ভিত আরও মজবুত করতে চাইবে।

আরও পড়ুন:অবসর নিয়ে কি বললেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী সদস্য?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের দলবদল রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে।তাপসী মণ্ডলের তৃণমূলে যোগদান পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড়োসর ঘটনা বলতে হয়, যা আগামী দিনে রাজ্যের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *