প্রশ্নপত্র ফাঁসে বাতিল হয়ে গেল রেলের পরীক্ষা

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস :প্রশ্নপত্র ফাঁসে বাতিল হয়ে গেল রেলের গ্ৰুপ সি ডিপার্টমেন্টাল সিলেকশন পরীক্ষা। এর পিছনে নানান দুর্নীতির অভিযোগ উঠে আসছে। বুধবার রেল বোর্ডের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। গ্ৰুপ সি ডিপার্টমেন্টাল সিলেকশন পরীক্ষাকে ঘিরে  একাধিক অনিয়মের ঘটনা উঠে আসছে। যা নিয়ে  ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে। প্রত্যেক জেনারেল  ম্যানেজারের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই সঙ্গে ডিপার্টমেন্টাল সিলেকশন  পরীক্ষা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে রেল মন্ত্রক।  গত ৪ মার্চের মধ্যে চূড়ান্ত ও অনুমোদিত হয়নি এমন সমস্ত বকেয়া,   গ্ৰুপ সি  সিলেকশন পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে, এবং পরবর্তী নির্দেশিকা না পাওয়া অবদি পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়ে দিলেন রেল মন্ত্রক। এরপর থেকে  এই সমস্ত পরীক্ষা রেলওয়ে রিক্রুটমেন্ট  বোর্ডের মাধ্যমে কেন্দ্রীয় ভাবে হবে বলে জানানো হয়।

গত দুদিন আগে থেকেই প্রশ্নপত্র ফাঁসের  দুর্নীতির কথা উঠে এসেছে ।  তা নিয়ে উত্তরপ্রদেশের মুঘল সরাইয়ে খতিয়ে দেখতে পূর্ব ও মধ্য রেলের ২৬ জন আধিকারিকে গ্রেপ্তার করে সিবিআই। বেআইনি অনিয়মের ঘটনায়  বাজেয়াপ্ত করা হয়েছিলো ১ কোটি ১৭ লক্ষ টাকা।

এমন দুর্নীতি এরাতে এবার করা পদক্ষেপ নেবে রেল। আরও নজরদারি ব্যবস্থা নেওয়া হবে সাথে পরীক্ষা পক্রিয়া পরিবর্তন করা হবে বলে জানিয়ে দিলেন রেল মন্ত্রক।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment