জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাদের নিশানা করে জঙ্গি হামলা

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: বুধবার বিকালে জম্মু ও কাশ্মীরের রাজৌরী জেলার সুন্দরবনি সেক্টরে ভারতীয় সেনার একটি ট্রাকে জঙ্গিরা এসে হামলা চালায়। সেনাবাহিনীর ওই ট্রাকটি জঙ্গলের ভিতর থেকেই যাচ্ছিল বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীরের পুলিশ।ঠিক সেই সময়, জঙ্গলে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা নিশানা করে ওই সেনাবাহিনীর ট্রাকটিতে গুলি চালায়। টানা দুই রাউন্ড গুলি ছোড়ে সন্ত্রাসীরা।সেনার সদস্যরাও সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালায়, যার ফলে ঘটনাস্থলেই বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে। যদিও এই হামলায় কোনো সেনা সদস্য হতাহত হয়েছেন কিনা, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

আরও পড়ুন:হারহিম করা ঘটনা ট্যাংরায় তিন মহিলার রহস্যজনক মৃত্যু

হামলার পরপরই ভারতীয় সেনাবাহিনী গোটা এলাকাটি ঘিরে ফেলে এবং জঙ্গিদের ধরতে বিশেষ অভিযান শুরু করে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার পরপরই জঙ্গিরা কাছের গভীর জঙ্গলে পালিয়ে যায়, ফলে তাদের খোঁজ এখণো পর্যন্ত পাওয়া সম্ভব হয়ে ওঠেনি। সেনাবাহিনীর দল ড্রোন ও অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জঙ্গিদের সন্ধান চালাচ্ছে। দফায় দফায় তল্লাশি অভিযান শুরু হয়েছে সুন্দরবনি সেক্টরের ফল গ্রামে। কিন্তু সন্তাসের সংখ্যা অনুমান করা যায়নি।এই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হওয়ার কথা বলা হয়েছে।বর্তমানে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। সেই কথা মাথায় রেখে সেনাবাহিনীকে সর্বদা সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: ওড়িশায় KIITতে নেপালি ছাত্রীর মৃত্যুকে ঘিরে বিতর্ক

 তবে পুলিশের অনুমান সন্ত্রাসরা আন্তর্জাতিক সীমান্ত টপকে ফের পাকিস্তানে ফিরে গেছে। সাম্প্রতিক মাসগুলোতে জম্মু ও কাশ্মীরের রাজৌরি এবং পুঞ্চ জেলার সংলগ্ন এলাকাগুলিতে জঙ্গি কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর মতে পাকিস্তানী সন্ত্রাসরা নতুন করে সীমান্ত পেরিয়ে প্রবেশ করছে, ফলে এই অঞ্চলে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর তৎপরতাও বেড়েছে।

আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি

এই ঘটনার পর জম্মু ও কাশ্মীর প্রশাসন এবং নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থান গ্রহণ করেছে। সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে এবং সন্দেহজনক কোনো কিছু দেখলেই তা প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন যে, সন্ত্রাসবাদ দমন করতে সরকার ও নিরাপত্তা বাহিনী বদ্ধপরিকর এবং যারা দেশের শান্তি নষ্ট করতে চাইবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।সন্ত্রাসের যেকোনো কার্যকলাপে কঠোর প্রদক্ষেপ নিতে সর্বদা প্রস্তুত রয়েছে ভারতীয় সেনার দল।বর্তমানে সেনাবাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে এবং হামলাকারীদের দ্রুত ধরতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment