জনপ্রিয় গায়ক অনুব জৈন প্রেমিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাসঃ ভারতের জনপ্রিয় গায়ক, গীতিকার ও সুরকার অনুব জৈন সম্প্রতি তার দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মুম্বাইয়ে আয়োজিত হয় তাদের বিবাহ অনুষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। অনুবের বিবাহ অনুষ্ঠানটি মনে রাখার মতো করে আয়োজন করা হয়েছিলো, ঠিক যেমন তার গানের সুর।

আরও পড়ুনঃঅন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লুতে হাজার হাজার মুরগির মৃত্যু

অনুব জৈন তার সঙ্গীতজীবনে ‘বারিষে’, ‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’ এবং ‘মাওলা’র মতো হৃদয়ছোঁয়া গান উপহার দিয়ে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন।তেমনি তার সুরের মাধুর্য ও কথার গভীরতা বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। বিবাহের এই দিনে অনুব জানান , “আমাদের জীবনের এই নতুন অধ্যায়ে আমরা অত্যন্ত আনন্দিত। আপনাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদ কামনা করি।” তার এই শুভ সংবাদে ভক্তরা সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুনঃ ওড়িশায় KIITতে নেপালি ছাত্রীর মৃত্যুকে ঘিরে বিতর্ক

অনুব জৈনের এই বিবাহের পর নতুন যাত্রা তার সঙ্গীতজীবনে আরও প্রেরণা যোগাবে নতুনত্ব গানের উপহার দেবে শ্রোতাদের,এমনি আশা করা হচ্ছে। তার সুরের মাধুর্য ও ব্যক্তিগত জীবনের সুখময়তা একসঙ্গে মিলে শ্রোতাদের জন্য আরও হৃদয় ছোঁয়া সঙ্গীতের উপহার থাকবে বলে আশায় থাকবে ভক্তরা । নবদম্পতির সুখী ও সমৃদ্ধ জীবনের কামনা করেছে সকলে।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *