ওড়িশায় KIITতে নেপালি ছাত্রীর মৃত্যুকে ঘিরে বিতর্ক

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাসঃ ওড়িশায় একটি বেসরকারি ইঞ্জিয়ারিং কলেজের বিটেক তৃতীয় বর্ষের ছাত্রী বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের ভিতরে আত্মহত্যা করে। জানা গেছে নেপালের বসবাসকারী ওই ছাত্রীর বয়স ২০বছর। নেপালের ওই ছাত্রী কীটে বিশ্ববিদ্যালয়ে পাঠরত তৃতীয় বর্ষের একজন ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিল।

আরও পড়ুনঃসাত মাসের শিশুকে ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা

নানান ভাবে তার ওপর চাপ সৃষ্টি করত ওই ছাত্র, নানা হয়রানির শিকার হয়েছে সে। এই ঘটনায় দ্রুত পুলিশকে জানানো হয়। এই ঘটনায় তৃতীয় বর্ষের ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। কীটের অনেক পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে এসে প্রশ্ন তোলে ও জানতে চায় এই ঘটনার বৃত্তান্ত।

আরও পড়ুনঃ জলপাইগুড়িতে এলিফ্যান্ট টুরিজম হাব

তবে তাদের কোনো প্রশ্নের উত্তর দেয়নি হোস্টেল কতৃপক্ষ। কীটের ছাত্ররা ধর্ণা বসে। তারা সারারাত ওখানেই থাকে,না খেয়ে। হোস্টেল থেকেও ব্যাগ গুটিয়ে তড়িঘড়ি ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় তাদের। শান্তি বজায় রাখার জন্যই নাকি এমন পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের। তবে প্রশ্ন উঠছে কেন ছাত্রদের প্রশ্নের উত্তর দেয়নি হোস্টেল। ইতিমধ্যেই পুলিশি তদন্ত শুরু হয়েছে। ঘটনার পুরো বিষয় ক্ষতিয়ে দেখছে পুলিশ।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment