সাত মাসের শিশুকে ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা

Spread the love

দুবেলাঃ বড়তলায় ফুটপাথে সাত মাসের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা দিলো আদালত। মঙ্গলবার বিকেলে দোষীর মৃত্যুদণ্ডের সাজা দিলো ব্যাঙ্কশাল আদালত। বিচারপতি আদালতে শুনানির সময় এই ধর্ষণের ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুনঃজলপাইগুড়িতে এলিফ্যান্ট টুরিজম হাব

তদন্তের সময় পুলিশ ওই এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করে। ঘটনার ২৬ দিনের মাথায় ১৩ পাতার চার্জশিট আদালতে জমা দিয়েছিল পুলিশ। চার্জশিট পেশ করে বড়তলা থানার পুলিশ। এদিন ওই যুবককে দোষী সাবস্ত করেছে আদালত। তার ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে। সাথে ওই শিশু কন্যার পরিবার কে ১০ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ও ঘোষণা করা হয়েছে। বর্তমানে ওই শিশু হাসপাতালে চিকিৎসাধীন। তার মেডিক্যাল পরীক্ষা করে জানা যায় যৌনাঙ্গে একাধিক ক্ষত চিহ্ন মিলেছে। পুলিশ জানিয়েছে প্রাথমিক ভাবেতার সাথে যৌন নির্যাতন হওয়ারও চিহ্ন মিলেছে।

আরও পড়ুনঃকমরেড

গত ৩০ নভেম্বর বড়তলা এলাকার এক ফুটপাথবাসী দম্পতি থানায় অভিযোগ করেন তাঁদের শিশু নিখোঁজ। ঘটনার ৪ ঘন্টা পর পাশের এক ফুটপাথ থেকেই উদ্ধার করা হয় ওই শিশুকে। তদন্ত করে জানা যায় ওই শিশুকে ধর্ষণ করে যুবক। ৪ ডিসেম্বর ওই অভিযুক্ত যুবককে ঝাড়গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে অভিযুক্তের নাম রাজীব ঘোষ। পুলিশ সূত্রের খবর, ওই যুবকের বয়স ৩৪। বাড়ি ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এলাকায়। এই ঘটনায় পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ৬৫(২) এবং পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করে। তার ভিত্তিতে ব্যাঙ্কশাল আদালতের বিশেষ পকসো কোর্টে বিচার প্রক্রিয়া চলে।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *