ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাসঃ সপ্তাহের প্রথম দিন সোমবার ভোর হতেই ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী নয়াদিল্লি। আতঙ্কিত হয়ে পড়লো দিল্লিবাসী। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। এদিন ভোর ৫ নাগাদ কম্পন অনুভব করে বলে জানিয়েছে বাসিন্দারা। দুলে ওঠে বিল্ডিং।আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে পরে তারা।বিশেষজ্ঞরা জানান ভূপৃষ্ট থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরতায় হওয়ায় কম্পন তীব্র ভাবে টের পেয়েছে জনগন।

আরও পড়ুনঃপ্রয়াত প্রখ্যাত গায়ক প্রতুল মুখোপাধ্যায়

তাদের বক্তব্য গত ২৫ বছরের মধ্যে এমন কোনো ভূমিকম্প অনুভব করেনি তারা। দিল্লি থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে ধৌলাকুঁয়ায় ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। এমনি দিল্লিতে ভোরবেলা ভূমিকম্প হওয়ার পর, দিল্লির পাশাপাশি এনসি আর এও কম্পন অনুভব করে আমজনতা। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিবাসীকে শান্ত থাকার অনুরোধ করেছে। এরই সাথে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

আরও পড়ুনঃ বীরভূমের একটি বাড়িতে আগুন, ক্ষতিগ্রস্ত পরিবার

দিল্লিতে এই কম্পণের ধাক্কা কাটতে না কাটতেই আড়াই ঘন্টা পরে ৮ টা ২ নাগাদ বিহারের সিওযান জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়। কেঁপে ওঠে বিহারের সিওয়ান শহর। দিল্লি ও আশেপাশের এলাকাগুলিতে ভূমিকম্পর পর আফটারশকের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করা হয়েছে বাসিন্দাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *