নয়াদিল্লিতে রেল স্টেশনে পদপিষ্টের ঘটনায় আহত ২৫

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাসঃ ভারতবর্ষের রাজধানী দিল্লি। ব্যাস্ততম এই শহরে কাজের তাড়া প্রায় সবারই। নয়াদিল্লিতে গোরখপুরগামী একটি ট্রেনের দেরিতে আগমনের ফলে প্লাটফর্মে অতিরিক্ত ভিড় সৃষ্টি হয়, আর তাতেই এই বিপত্তি, পদপৃষ্ট হয়ে আহত হয় যাত্রীরা। শনিবার সকালে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে ঘটনাটি ঘটে।এই পদপিষ্টের ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ প্রয়াত প্রখ্যাত গায়ক প্রতুল মুখোপাধ্যায়

দুর্ঘটনার কারণ ক্ষতিয়ে দেখায় প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেনটি প্ল্যাটফর্মে ঢোকার সাথে সাথেই যাত্রীরা দ্রুত ট্রেনে ওঠার চেষ্টা করেন। কেউ কেউ আবার চলন্ত ট্রেনেই উঠে পড়তে যায়। এই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং হুড়োহুড়ির মধ্যে পদপিষ্টের ঘটনা ঘটে। হুমড়ি খেয়ে পরে নিচে কয়েকজন যাত্রী। প্লাটফর্ম ভর্তি ভিড়ে উঠে দাঁড়াবার ক্ষমতা হয়ে ওঠে না তাদের।দিল্লি পুলিশ ও রেলওয়ে সুরক্ষা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হলেও বর্তমানে সবাই স্থিতিশীল রয়েছেন। বিভিন্ন উৎসব ও বিশেষ কিছুর উপলক্ষে সেই সময় ট্রেনের ভিড় বেশিই থাকে। ট্রেনে যাত্রীসংখ্যা বেশি থাকায় এমন ঘটনা আগেও বহুবার ঘটেছে। যাত্রীবহুল এলাকা যেমন মুম্বাই এর বান্দ্রা, সুরাত স্টেশনেও এই ধরণের ঘটনা ঘটেছে এতে আহত ও নিহত হয়েছে মানুষ।

আরও পড়ুনঃ গ্রিন লাইনে সিগন্যালিং কাজের জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রো বন্ধ ৮দিন

এই সমস্যা মেটাতে রেলবিভাগ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। অপরদিকে যাত্রীদেরও সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা দরকার বলে উল্লেখ করেছেন রেলবিভাগ। স্টেশনে অতিরিক্ত ভিড় সামাল দিতে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *