মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু ৭ পুণ্যার্থীর

Spread the love
দুবেলা, রিয়া বিশ্বাসঃ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পরে মৃত্যু হল সাত পূর্ণাথীর। মঙ্গল বার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। পুলিশ সূত্রে খবর মৃতরা সবাই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। জানা গেছে একটি ট্রাবেলারে করে ২৫ জন পূর্ণথী অন্ধ্রপ্রদেশ থেকে মহাকুম্ভর মেলায় গিয়েছিলো। প্রয়াগরাজে পূর্ণ স্নানের পর মঙ্গলবার ভোরবেলা ফিরছিলেন ওই পূর্ণথীরা।

ফেরার পথে মধ্যপ্রদেশের জবলপুরে শিহোরার কাছে মোহলা ব্রিজে হটাৎ উল্টো দিক থেকে আসা সিমেন্ট ভর্তি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে ওই পূর্ণথীদের ট্রাবেলারে ও একটি চারচাকা গাড়িতে। এই ভয়াবহ দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই ৭ জন পূর্ণাথীর মৃত্যু ঘটে। গুরুতর জখম হয় ২ জন।

আরও পড়ুনঃসরোবন থেকে শাহবাগ

দ্রুত জখম অবস্থায় ২ পূর্ণথীকে জবলপুর নেতাজি সুভাষচন্দ্র বসু মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এখনো পর্যন্ত ট্রাক চালক পলাতক বলেই জানা গিয়েছে। দুর্ঘটনাটি কিভাবে ঘটলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *