বন দপ্তরের তৎপরতায় খাঁচাবন্দি চিতা

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাসঃ আলিপুরদুয়ার জেলার কালচিনির চুয়াপড়া চা বাগানে ২৮ নম্বর সেকশনে বন বিভাগের কর্মীরা সফলভাবে আটক করল একটি চিতাবাঘকে। জানা গেছে কয়েকদিন ধরে ওই এলাকায় চিতাবাঘের গতিবিধি লক্ষ্য করা যাচ্ছিল। যা এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছিল। চা বাগানের শ্রমিকরা দিনের বেলাতেও চিতার উপস্থিতি অনুভব করেছিল। আতঙ্কিত হয়ে তারা বন দপ্তরে খবর দেন।

আরও পড়ুনঃ রাজ্যে বিদায়ের পথে শীত !

বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ করে এবং চিতাবাঘটিকে ধরার জন্য একটি খাঁচা পেতে রাখে। কয়েকদিনের মধ্যে চিতা বাঘটি খাঁচায় বন্দি হয়। বাঘটিকে আটক করার সময় বন কর্মীরদের মধ্যে একজনের হাতে চিতাবাঘটি কামড় বসায়,কোনোরকমে পাশে থাকা সবাই লাঠি তুলে বাঘের মুখ থেকে হাত ছাড়ায়। বন দপ্তরের কর্মীরা জানান এটি একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। তাদের ধারণা সম্ববত খাবারের খোঁজে চা বাগানে ঢুকে পড়েছে।

আরও পড়ুনঃ ভারত-বাংলাদেশ সীমান্তে উর্দু ও আরবিতে সংকেত!

চিতাবাঘটিকে আটক করার পর বন বিভাগের নজরদারিতে রাখা হয়েছে। পরবর্তীতে নিরাপদ স্থানে বাঘটিকে মুক্ত করে দেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা বন কর্মীদের কাজে সন্তুষ্ট বলে জানিয়েছে। তবে তাদের মধ্যে আতঙ্ক রয়েছে ভবিষ্যতে আবারও চা বাগানে ঢুকে পড়তে পারে চিতাবাঘ। বন বিভাগ থেকে এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার বার্তা দিয়েছে ও চা শ্রমিকদের রাতে চাবাগানে সাবধানে চলাফেরা করতে বলেছেন। এরই সঙ্গে বাসিন্দাদের আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে বন্য প্রাণী সংরক্ষণ ও স্থানীয়দের নিরাপত্তা জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *