চট্টগ্রামের বিমান ভেঙ্গে পড়ল মোহনায়

Spread the love

 দুবেলা, শ্রেয়শ্রী দাস: একটি ভিডিও সমাজমাধ্যমে দেখা যাচ্ছে। সেই ভিডিওটি বাংলাদেশের বিমানের। তাতে দেখা যাচ্ছে যে, বিমানটি জ্বলছে মারাত্বক ভাবে। ঝড়ের গতিতে তা মাঝ আকাশেই পাক খেতে খেতে নেমে আসছে। আসছে নদীর দিকে। এরপরে দেখা যায় বিমানের আরেকটি দিকেও আগুন লেগে যায়।

আরও পড়ুন: ফুসফুসে চুম্বক, বাচ্চার জীবন বাঁচালো এসএসকেএম

আগুন লেগে ভেঙ্গে পড়ল বিমান, বাংলাদেশের ঘটনা এটি। গত বৃহস্পতিবার ঘটেছে বায়ুসেনার একটি বিমান প্রশিক্ষণ চলাকালীন ভেঙ্গে পড়ে বিমানটি। ভেঙ্গে পড়ার আগে বিমানটিতে আগুন লেগে যায়। প্রশিক্ষণ চলাকালীন বিমানে ছিলেন দুজন পাইলট। তাতে মৃত্যু ঘটে একজনের। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ নাগাদে চট্টগ্রামের ঘাঁটি থেকে উড়ান শুরু করে ওই বিমানটি। তারপরই ঘটে বিপত্তি। প্রশিক্ষণের শেষেই ঘটে যায় এই দুর্ঘটনা। নিয়ন্ত্রন হারিয়ে মাটির দিকে নেমে আসে বিমানটি। তখন আগুনও লেগে যায়। তারপরই কর্ণফুলী নদীর মোহনার কাছে আছড়ে পড়ে। আছড়ে পড়ার আগে বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে বেরিয়ে আসে দুই পাইলট,কমান্ডার মো. সোহান খান এবং স্ক্রোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ। স্ক্রোয়াড্রন লিডার অবতরণের সরয় মারাত্বকভাবে জখম হন তিনি। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন:মনোনয়ন জমা দিতে গিয়ে হাতাহাতি তৃণমূল ও সিপিএমের

এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে। বিমানের গায়ে আগুন লেগে মুখ থুবরে পড়ে নদীর মোহনায়। মোহনায় পড়ার আগেই বিমানের দুই পাইলট প্যারাসুট নিয়ে নিছে নামতে গিয়ে জখম হন দুজনই। সেখানের মৎস্যজীবীরা তাদের উদ্ধার করেন তাঁদের। তারপরে বায়ুসেনা এবং নৌবাহিনী নিয়ে যায় হাসপাতালে। বিমানবন্দরের কাছে জনবসতিপূর্ণ এলাকা। সামান্য ভুল হলেই হতে পারত ভয়ঙ্কর দুর্ঘটনা জানিয়েছে বায়ুসেনারা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এও ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: রেডিও স্টেশন বানিয়ে নজির গড়লো বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *