ফুসফুসে চুম্বক, বাচ্চার জীবন বাঁচালো এসএসকেএম

Spread the love

দুবেলা, শ্রেয়শ্রী দাস: আবারো আসাধারণ চিকিৎসার মাধ্যমে অসাধ্য সাধন করল পিজি। এর আগেও বহুবার শিরোনামে উঠে এসেছে পিজির নাম। অসামান্য দক্ষতার সাথে একটি বাচ্চার জীবন বাঁচিয়ে তুললেন পিজির চিকিৎসকরা। বছর এগারোর ওই বাচ্চার বেশ কয়েকদিন ধরে কাশির সাথে শ্বাসকষ্ট হচ্ছিল। তারপরই তার অভিভাবকেরা তাকে নিয়ে যায় হাসপাতালে।

আরও পড়ুন: কলকাতা সহ বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি

কৃষ্ণনগরের বাসিন্দা ওই বাচ্চার, নাম মোস্তাকিম বিশ্বাস। কয়েক দিন ধরে কাশির সাথে শ্বাসকষ্ট হচ্ছিল। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক হাসপাতাল,কৃষ্ণনগর সদর হাসপাতাল। সেখানে নিয়ে গিয়েও কিছু লাভ হয় না। তারপর তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায় মোস্তাকিমের অভিভাবকেরা। জানা যায় খেলার সময় কোনও ভাবে মুখে ঢুকে যায় একটি ছোট চুম্বক সাত দিনের মতো ওই চুম্বক আটকে ছিল ওই বাচ্চার ফুসফুসে। পর পর দুবার চেষ্টা করা হয় অই বস্তুটি বের করার কিন্তু প্রতিবারই সেই চেষ্টা বিফলে যায়। শেষমেশ তারা বাচ্চাটিকে নিয়ে আসে পিজিতে। কয়েক দিন আগে পিজির নাক-কান-গলার বিভাগে নিয়ে যাওয়া হয় তাঁকে। ওই বিভাগের ডাক্তার অঙ্কিত চৌধুরি মোস্তাকিমের বুকের এক্স-রে র দ্বারা জানান, তাঁর ডানদিকের ফুসফুসে একটা বস্তু আটকে আছে। তখন ব্রঙ্কোস্কোপি করেন তারা। ডাক্তার বলেন, “প্রায় দুঘণ্টা ধরে চেষ্টা করেও ওই বস্তুটি বার করা যায়নি। ফরসেপের মাধ্যমে যত বারই চুম্বকটিকে ধরার চেষ্টা করা হয়েছে, তত বারই ফস্কে যাচ্ছিল।

আরও পড়ুন: প্রকাশ্যে আলিয়ার ডিপফেক ভিডিও

তখন নাক-কান-গলা বিভাগের সিনিয়র চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত সিধান্ত নেন যে বস্তুটি বের না করার। তিনি জানান, ওইদিন বাচ্চাটিকে ভেল্টিলেশনে রাখা হয়। পরের দিন তাঁর নেতৃত্বে ডাক্তার অঙ্কিত, শতদল মন্ডল-সহ অন্য চিকিৎসক ও অ্যানাস্থেটিস্ট শর্মিলা ঘোষ ও শ্রীপূর্ণা মন্ডলের দল আবার ব্রঙ্কোস্কোপি করেন। কিন্তু তারাও ব্যর্থ হন। পরে অপারেশনের একটি সরঞ্জামকে বিশেষ ভাবে ব্যবহার করেন শতদল। পাতলা পাতের ওই জিনিসটিকে বাঁকিয়ে আংটার মতো করে মোস্তাকিমের ফুসফুস থেকে ওই চুম্বকটি বার করা হয়। অরুণাভ বলেন, ‘এমন ভাবে ওই আংটা তৈরি হয়, যাতে চুম্বকটি পিছন দিক দিয়ে টেনে তোলা যায়। পর পর দুদিন প্রায় দুঘণ্টা চলা ওই প্রক্রিয়ায় অ্যানাস্থেটিস্টদের ভূমিকা অনস্বীকার্য’। এখন ওই বাচ্চাটি সুস্থ আছে।

আরও পড়ুন: কলকাতা সহ বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment